চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-টরন্টো ফ্লাইট নিয়ে প্রবাসীদের আগ্রহ, মান নিশ্চিতে পরামর্শ

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১:৪৯ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২২
প্রবাস সংবাদ
A A
বিশ্লেষকরা ঢাক-টরন্টো ফ্লাইট নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অত্যন্ত প্রতিযোগিতামূলকা কানাডার এভিয়েশন বানিজ্যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বিমানকে আরো উন্মুক্ত এবং পেশাদার হতে হবে-‘বিমানের ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইট নিয়ে কেন এতো প্রশ্ন?’ শীর্ষক আলোচনা অংশ নিয়ে বক্তারা এ কথা জানান। একই সঙ্গে প্রতিযোগিতামুলক মূল্যে টিকেট এবং মানসম্মত হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তারা।

স্থানীয় সময় বুধবার রাতে কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর এর সঞ্চালনায় ’শওগাত আলী সাগর লাইভ’ এর আলোচনায় তারা এই মতামত দেন। এ ছাড়াও এতে অংশ নেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম, বাংলাদেশে ওমান এয়ার এবং ইত্তেহাদের সাবেক কান্ট্রি ম্যানেজার খন্দকার কবীর এবং টরন্টোর ট্রাভেল এজেন্ট সুমন জাফর।

জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের ঢাকা–টরন্টো সরাসরি ফ্লাইট নিয়ে কানাডা প্রবাসীদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু ফ্লাইট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য উপাত্তের ঘাটতি বিমানের ফ্লাইট নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টখাতের বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বিমানের ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইটের মাধ্যমে যাত্রী পরিবহনের পাশাপাশি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, গণমাধ্যমে প্রচারিত খবর থেকে মনে হয় প্রয়োজনীয় প্রস্তুতি না নিয়েই বিমান তাড়াহুড়া করে ঢাকা–টরন্টো সরাসরি ফ্লাইট পরিচালনায় নেমে গেছে। এই তাড়াহুড়ার কোনো প্রয়োজনই ছিলো না বলে তিনি উল্লেখ করেন্।

সরাসরি ফ্লাইট পরিচালনার কারনে বিমানকে ‘লোড পেনাল্টি’ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, এই পেনাল্টি বিমানের যাত্রী পরিবহণ ক্ষমতা কমিয়ে দেবে। বিমানে উচিৎ হবে যতো দ্রুত সম্ভব তৃতীয় কোনো কোনো দেশে অন্তত ট্যাকনিক্যাল ল্যান্ডিং এর অনুমতির চেষ্টা করা।

বাংলাদেশে ওমান এয়ার এবং ইত্তেহাদের সাবেক কান্ট্রি ম্যানেজার খন্দকার কবীর ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইটকে স্বাগত জানিয়ে বলেন, বিমান পরিবহন কেবল যাত্রী বা পণ্য পরিবহনরই সীমিত নয়। বিমান চলাচলের মাধ্যমে সংস্কৃতি, পর্যটনসহ অন্যান্যখাতেও সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়। সাধারনত উদ্বোধনী ফ্লাইটকে ঘিরেই এই সুযোগগুলো কাজে লাগানো হয়। কিন্তু বিমান সেই ধরনের কোনো ভাবনা ভেবেছে বলে মনে হয় না।

খন্দকার কবীর বলেন, ১৮ ঘন্টার দীর্ঘ একটি বিরতিহীন ফ্লাইটে মানসম্মত যাত্রীসেবা গুরুত্বপূর্ণ। ফ্লাইটে খবর, বিনোদনের ব্যবস্থার পাশাপাশি পুরো ১৮ ঘন্টার ভ্রমণকে বিরক্তিহীন রাখার পদক্ষেপ নিতে হবে। তিনি উত্তর আমেরিকায় বিমানের এই ফ্লাইটটিকে পরিচিত এবং জনপ্রিয় করে তুলতে বিশেষ বিপনণ কর্মসূচির পরামর্শ দেন।

আলোচনায় অংশ নিয়ে ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেন, কানাডার সাথে চূড়ান্ত সমঝোতা চুক্তি সাক্ষরের ৯ বছর পর বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান এয়ালাইন্সের বহুল কাঙ্খিত ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইটের পরীক্ষামূলক চলাচল শুরু করতে যাচ্ছে। কিন্তু এই ফ্লাইট নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা, দেখা দিয়েছে নানা প্রশ্ন। অভিযোগ উঠছে পক্ষপাতিত্ব, অপেশাদার আচরণ এবং অপচয়ের। এই সব বিষয়ে বিমানের সুষ্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ: কানাডাটরন্টো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে বিক্রি করে দেয়া সরকারি বই জব্দ

পরবর্তী

পদ্মাসেতু দেখে টুঙ্গিপাড়ায় ৪৫ রাষ্ট্রদূত

পরবর্তী
রাষ্ট্রদূতরা পদ্মাসেতু দেখার জন্য টুঙ্গিপাড়ায় আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মাসেতু দেখে টুঙ্গিপাড়ায় ৪৫ রাষ্ট্রদূত

ইংল্যান্ড নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিতে প্রোটিয়া মেয়েরা, পাকিস্তানকে উড়িয়ে দৌড়ে ইংল্যান্ডও

সর্বশেষ

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT