রাজনীতি

ঢাকা, গাইবান্ধা ও বাগেরহাটের উপ-নির্বাচন ২১ র্মাচ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নির্বাচন বোর্ডের লোগো, যেখানে নির্বাচন বোর্ডের চিহ্ন এবং বাংলাদেশের নাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ মার্চ এ তিন আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ৬০তম কমিশন সভা শেষ এ সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব মো. আলমগীর।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি। তা যাচাই-বাছাই চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ হবে ১ মার্চ।

এই তিন আসনের মধ্যে ঢাকা-১০ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। আর গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে ভোট হবে ব্যালটে।

নগরবাসীর সুবিধার্থে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনের প্রচারে মাইক ও পোষ্টার ব্যবহার বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রার্থীদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিষয়:উপনির্বাচন গাইবান্ধা-৩ ঢাকা-১০ নির্বাচন কমিশন বাগেরহাট-৪ রাজনীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…