চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর স্মৃতি অমলিন

কাজী ইমদাদকাজী ইমদাদ
৯:০২ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
বঙ্গবন্ধু

মুঘল সুবেদার ইব্রাহিম খান ঢাকার বর্তমান চকবাজারে একটি দূর্গ নির্মাণ করেছিলেন। পরবর্তী সময়ে দূর্গটি ছিলো ঢাকার নায়েব নাজিমের আবাসস্থল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ১৭৮৮ সালে দূর্গের ভেতরে একটি ক্রিমিনাল ওয়ার্ড নির্মাণ করা হয়। শেষ পর্যন্ত পুরো দূর্গটিই হয় জেলখানা, যা পরে হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার।

পুরনো এ কারাগারে দফায় দফায় দীর্ঘদিন বন্দি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর দীর্ঘ কারাভোগের মতো ইতিহাস এ অঞ্চলে অন্য কোনো রাজবন্দির ক্ষেত্রে পাওয়া যায় না। তার স্মৃতি রক্ষায় ২০১০ সালের ৮ মে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দেওয়ানি সেলকে করা হয় বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘর।

জাদুঘরটিতে বঙ্গবন্ধুর ব্যবহৃত নামাজের চৌকি, জায়নামাজ, অজু করার পানিপাত্র, বিছানা, টিনের থালা, হাঁড়ি-পাতিল, কিছু পুরনো কাপড়-চোপড়সহ নানা জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে। সেলের সামনে খোলা জায়গাটিতে বসানো হয়েছে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি। জাদুঘর প্রাঙ্গণে ৬টি স্তম্ভে বঙ্গবন্ধু উত্থাপিত ছয় দফা তুলে ধরা হয়েছে। আছে বঙ্গবন্ধুর নিজ হাতে লাগানো একটি কামিনী ফুল গাছ ও একটি সফেদা গাছ। বঙ্গবন্ধুর গোসল করার ঘর ও রান্নাঘরটিও সংরক্ষণ করে জাদুঘরের অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্কুলজীবন থেকে শুরু করে ৫৫ বছর পর্যন্ত অন্তত ২৩ দফায় ৮ বছর ২ দিন কারাগারে থেকেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT