ঢাকা কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কলেজের সামনে বিক্ষোভ করেছে ঢাকা কলেজের ছাত্ররা।
এসময় কলেজের সামনে ছাত্ররা রাস্তা অবরোধ করে রাখলে নিউমার্কেটসহ গোটা এলাকায় তৈরি হয় বিশাল যানজট।
এর আগে একই দাবিতে শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাবেশ, মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শতাধিক শিক্ষার্থী।








