চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-কক্সবাজার নিয়মিত ফ্লাইট চালু করেছে বাংলাদেশ বিমান

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:০৫ অপরাহ্ণ ১৯, মে ২০১৭
কক্সবাজার, জনপদ
A A

ভ্রমণ পিপাসুদের জন্য ঢাকা-কক্সবাজার নিয়মিত ফ্লাইট চালু করেছে বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমানের সময়সূচী অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরে প্রথমবারের মতো অবতরণ করলো সুপরিসর বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিজি-৪৩৩ উড়োজাহাজ ; এর মধ্যদিয়ে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে রূপান্তর আরো একধাপ এগোলো।

বৃহস্পতিবার বিকেল ৫ টা ৩৯ মিনিটে বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা, বিমানকর্মী ও কর্মচারীরা হাততালি দিয়ে শুভেচ্ছা এবং ফুল দিয়ে যাত্রীদের বরণ করেন বলে জানান কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত।

এখন থেকে ঢাকা-কক্সবাজার রুটে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শনিবার সুপরিসর বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ নিয়মিত যাতায়ত করবে ।

সাধন বলেন, সুপরিসর বোয়িং বিমানটি ঢাকা থেকে ১৫২ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার বিকাল ৫ টা ৩৯ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। এতে ১০ জন বিজনেস ক্লাসের এবং ১৪২ জন ইকনোমিক ক্লাসের যাত্রী ছিল।

তিনি বলেন, পরে বোয়িং বিমানটি ১০২ জন যাত্রী নিয়ে সন্ধ্যা ৬ টার দিকে ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার ত্যাগ করে।

বিমান কর্মকর্তা সাধন বলেন, ভ্রমণ পিপাসুদের অবকাশ যাপনে সুবিধা বিবেচনায় ঢাকা-কক্সবাজার রুটে এখন থেকে নিয়মিত ফ্লাইট চালু থাকবে। এছাড়া গ্রীষ্মকালীন সময়সূচীতে প্রতি বৃহস্পতিবার ও শনিবার বিকাল ৪ টা ১৫ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দ্যেশে ছাড়বে বিজি-৪৩৩ ফ্লাইটটি। কক্সবাজার থেকে ঢাকার উদ্দ্যেশে ফ্লাইটটি বিকাল ৫ টা ৪৫ মিনিটে রওনা দেবে।  ” 

সাধন জানান, ঢাকা-কক্সবাজার রুটে সব ধরণের ট্যাক্সওয়েসহ রানওয়ের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা এবং বিজনেস ক্লাসে ৯ হাজার টাকা। এছাড়া এই রুটে দু’দিনের বোয়িং ফ্লাইট চালু থাকার পাশাপাশি সপ্তাহের বাকী ৫ দিন আগের মতো ড্যাশ৮-কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট আগের মতো চালু থাকবে।

গত ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে সুপরিসর বোয়িং বিমানে চেপে কক্সবাজার সফরে আসেন এবং বোয়িং বিমান চলাচল উদ্বোধন করেন। দলীয় জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী দ্রুতসময়ের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে প্রতি সপ্তাহে বোয়িং বিমান চলাচলের সময়সূচী নির্ধারণ করা হবে বলে ঘোষণা দেন।

আর প্রধানমন্ত্রীর ওই ঘোষণার ১২ দিন পরই যাত্রী নিয়ে প্রথমবারের মতো কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করলো সুপরিসর বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ।যাত্রী নিয়ে প্রথমবারের মতো ঢাকা থেকে আসা সুপরিসর বিমানটি পরে সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজার ত্যাগ করেন বলে জানান বিমান কর্মকর্তা সাধন কুমার মহন্ত।

ট্যাগ: বাংলাদেশ বিমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও ভেঙেছে ডিক্যাপ্রিওর প্রেম!

পরবর্তী

রমজানের আগে কেন বাড়ছে নিত্যপণ্যের দাম

পরবর্তী

রমজানের আগে কেন বাড়ছে নিত্যপণ্যের দাম

একটি ধর্ষণ বহু পাপের সমষ্টি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT