চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম পদত্যাগ করেছেন।

সোমবার বিকেলে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র ডিএনসিসি সচিবের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন আতিকুল ইসলামের রাজনৈতিক সচিব সাইফুদ্দিন ইমন।

পদত্যাগপত্রে আতিকুল ইসলাম লিখেন: ৩০ জানুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মেয়র পদপ্রার্থী হিসেবে আমাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। উক্ত পদে মনোনয়নপত্র দাখিলের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ২৩ ডিসেম্বর ২০১৯ তারিখে জারীকৃত বিশেষ পরিপত্রের নির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে আমি ৩০ ডিসেম্বর পদত্যাগ করলাম। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে ঢাকা ১০ আসনের জাতীয় সংসদ সদস্য থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। রোববার দুপুরে তিনি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিকুল ইসলামঢাকাসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT