চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা উত্তর: রোববার মনোনয়ন বিক্রি করবে বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A
বিএনপি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে রোববার থেকে দলের মনোনয়ন বিক্রি করবে বিএনপি। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়নপত্র পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের ১০ হাজার টাকা দিয়ে এই মনোনয়ন কিনতে বলা হয়েছে।

শনিবার রাতে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১৫ জানুয়ারির মধ্যে আরো ২৫ হাজার টাকাসহ মনোনয়ন দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে। একই দিন গুলশান কার্যালয়ে রাত সাড়ে ৮ টায় প্রার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।

মনোনয়ন জমা নেয়ার পর ১৮ জানুয়ারি আগ্রহীদের মধ্য থেকে প্রার্থী চূড়ান্ত করে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়ে দিবে বিএনপি। ওইদিন ইসিতে ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

এর আগেই বিএনপি মনোনীত চূড়ান্ত প্রার্থীকে ১ লাখ টাকা জামানত দিয়ে এবং ২৭ হাজার টাকায় ভোটার তালিকার সিডিসহ মনোনয়নপত্র কিনতে হবে। এই নির্বাচনে ভোট গ্রহণ হবে ২৬ ফেব্রুয়ারি।

রাত ৯টা ৪০ মিনিটে চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ডিএনসিসির প্রার্থী চূড়ান্তকরণের প্রক্রিয়া নির্ধারণ করতে স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেন খালেদা জিয়া।

Reneta

গত ১ ডিসেম্বর সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একইসঙ্গে নির্বাচন কমিশনকে ভোট গ্রহণের জন্য অনুরোধ জানায়।

সেই পরিপ্রেক্ষিতে এই সিটির ভোটের আয়োজন করছে নির্বাচন কমিশন।

বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, দলীয় ফোরামে দুজনের নামই প্রার্থী হিসেবে ঘুরেফিরে আসছে। তারা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল ও দলটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।

তাবিথ আউয়াল প্রয়াত আনিসুল হকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও অর্ধেক ভোট চলার পর তাবিথ আউয়াল নির্বাচন বর্জন করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা উত্তরবিএনপিবিএনপির মনোনয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT