চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা উত্তরের সম্মেলনে চেয়ার ছোঁড়াছুড়ি বিচ্ছিন্ন ঘটনা: স্বেচ্ছাসেবক লীগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দাবি করেছেন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ।

তিনি বলেন, উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী দেখতে পেয়েছি। আমি সম্মেলনে উপস্থিত ছিলাম। সম্মেলনের মিছিলে অনেক লোক আসেন, মিছিলে বেছে বেছে লোক আনা যায় না। ওখানে হয়তো কিছু উশৃঙ্খল লোক ঢুকে গেছেন। তারা এই বিশৃঙ্খলা ঘটাতে পারে। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাব নির্মল রঞ্জন গুহ বলেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির মধ্যে যারা আহত হয়েছেন তাদেরকে আমার সহযোগিতা করেছি। কোনো সাংগঠনিক ছেলে এই ঘটনার সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন ঘিরে শতভাগ প্রস্তুত আমার। টিম ওয়ার্কের মাধ্যমে আমার সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রস্তুতি প্রায় শেষ। বিদেশ কমিটিতে যারা রয়েছেন সম্মেলনকে কেন্দ্র করে তারা ইতিমধ্যে দেশে এসেছেন। আমাদের সম্মেলনে বিদেশি কোনো অতিথি থাকবেন না।

তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন ঘিরে সারাদেশে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ -উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাজধানীর ও চারপাশে জেলার নেতৃবৃন্দ প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন এবং ব্যান্ড পার্টি নিয়ে ব্যাপক সমাগম ও বর্ণাঢ্য মিছিল, শোভাযাত্রা সহকারে সম্মেলনে যোগদান করবে। সম্মেলনে সার্বিক নিরাপত্তা রক্ষায় সিসি ক্যামেরা এবং বিভিন্ন বাহিনী কঠোর নজরদারিতে থাকবে।

Reneta

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সহ-সভাপতি মতিউর রহমান মতি, আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, সাজ্জাদ সাকিব বাদশা, খায়রুল হাসান জুয়েলসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোন বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই ৬, ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফ্যাসিস্ট সরকার কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে: মির্জা ফখরুল

জুলাই ৬, ২০২৬

মুক্তি পেয়েই ভারতে দিলজিতের ছবির প্রদর্শন বন্ধ, কেন?

জুলাই ৬, ২০২৬

বিট্টু শর্মা থেকে খিলজি, এক অভিনেতার বিস্ময়কর রূপান্তর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT