চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৫:২১ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির তাবিথ আউয়ালকে বিশাল ব্যবধানে পরাজিত করেন তিনি।

প্রকাশিত ফলাফলে ‘টেবিল ঘড়ি’ প্রতীক নিয়ে আনিসুল হক পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১ শত ১৭ ভোট এবং তাবিথ আউয়াল ‘বাস’ প্রতীক নিয়ে লড়াই করে পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোট কেন্দ্রসংখ্যা ছিল ১ হাজার ৯৩ । ভোটার সংখ্যা প্রায় সাড়ে ২৩ লাখ।

মঙ্গলবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরুর চার ঘন্টা পরেই বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিএনপির পক্ষ থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত অস্থায়ী নির্বাচনের কার্যালয় থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা শাহ আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।  

ঢাকা উত্তরে মোট ১৬ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী লীগ ও বিএনপির হেভিওয়েট প্রার্থী ছাড়াও টেলিস্কোপ প্রতীক নিয়ে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, সিপিবির কাফি রতন হাতি প্রতীক, জাতীয় পার্টির বাহাউদ্দিন আহমেদ বাবুল চরকা প্রতীক, জাসদের নাদের চৌধুরী ময়ূর প্রতীক, এ ওয়াই এম কামরুল ইসলাম ক্রিকেট ব্যাট প্রতীক, কাজী মো. শহীদুল্লাহ ইলিশ প্রতীক, শেখ মো. ফজলে বারী মাসউদ কমলা লেবু প্রতীক, শামছুল আলম চৌধুরী চিতাবাঘ প্রতীক, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ ফ্লাক্স প্রতীক, চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকী লাউ প্রতীক, মো. আনিসুজ্জামান খোকন ডিশ এন্টেনা প্রতীক, মো. জামান ভূঞা টেবিল প্রতীক ও শেখ শহিদুজ্জামান দিয়াশলাই প্রতীকনিয়ে প্রতিদন্দ্বিতা করেন।

বিএনপির তাবিথ আউয়াল সকালে ভোট প্রদানের পর সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছিলেন। এর কয়েক ঘণ্টা পরেই তিনি বিভিন্ন কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন। বেলা ১২ টায় ভোট বর্জনের ঘোষণা দিয়ে রাতে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠান তাবিথ আউয়াল।

ঢাকা উত্তরে ৩৬টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮৩ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৯০ জন ভোটের লড়াইয়ে নামেন।

ট্যাগ: আনিসুল হকঢাকা উত্তর সিটি কর্পোরেশনতাবিথ আউয়ালসিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন সিটিতেই আওয়ামী লীগ সমর্থিত মেয়র

পরবর্তী

ঢাকা উত্তরে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

পরবর্তী

ঢাকা উত্তরে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

মৃত ৫ সহস্রাধিক, তিনদিনের শোক ঘোষণা

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT