চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঢাকা অ্যাটাক’-এর সাফল্যে ভীষণ খুশি ফারুকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
ফারুকী ও সিনেমার চরিত্রের ছবি, ঢাকায় শুটিং সেটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল ৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘ঢাকা অ্যাটাক’। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ছবি দেখতে হলগুলোতে টিকেট পাচ্ছে না মানুষ। প্রথম দুই দিনের হল রিপোর্টগুলোও ছবিটির ব্যবসায়িক সফলতা নিশ্চিত করেছে। আর এই ছবি নিয়ে আগে থেকেই সাধারণ দর্শকের মতো আশাবাদী ছিলেন দেশের তারকা নির্মাতা ও অভিনেতারা। ‘ঢাকা অ্যাটাক’-এর সফলতা নিয়ে এবার দূর দেশ থেকে প্রশংসা বার্তা পাঠালেন দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মুক্তি প্রতীক্ষিত নিজের আসন্ন ‘ডুব’ ছবিটি নিয়ে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালগুলোতে যোগ দিতে বর্তমানে নির্মাতা ফারুকী আছেন দেশের বাইরে। দেশে না থাকলেও নিয়মিত খোঁজ খবর রাখছেন দেশীয় সিনেমার হালচাল সম্পর্কে। বিশেষ করে দীপংকর দিপনের আলোচিত চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে বেশ আশাবাদী ফারুকী। দেশীয় প্রেক্ষাগৃহে প্রথম দিনেই ‘ঢাকা অ্যাটাক’-এর জয়জয়কার শুনে তাই ভিনদেশে থাকলেও চুপ থাকলেন না তিনি।

দীপংকর দিপনকে উৎসাহ দিয়ে ফারুকী তার ফেসবুকে বলেন, দীপংকর দিপনের ছবির ব্যবসায়িক সাফল্যে ভীষণ খুশি। মেইনস্ট্রিম ম্যাটারিয়াল বানানোর জন্য আমাদের স্মার্ট পরিচালকদের দরকার। না হলে মেইনস্ট্রিম ম্যাটেরিয়ালের নামে শুধু তামিল তেলেগু কপি চলবে। এবং বাতাসের অবস্থা দেখে যা বুঝতে পারছি, কাজটা সে যথাযথই করেছে। থ্রি চিয়ার্স টু ভ্রাতা দীপংকর দিপন।



মেইনস্ট্রিম সিনেমায় এমন সফলতা নিয়মিত দরকার এমন আশাবাদ ব্যক্ত করে ফারুকী আরো বলেন, মেইনস্ট্রিম ম্যাটেরিয়েল সার্ভ করার জন্য আমাদের স্মার্ট পরিচালক দরকার। না হলে এই বিশাল জায়গাটা বেহাত হয়ে যাবে। সেই দিক থেকে দীপংকর দিপনের ছবির সাফল্য আমাদের ভীষণ আশাবাদী করে।

Banglabid

গোয়েন্দা পুলিশের এডিসি সানী সানোয়ারের গল্পে নির্মিত ‘ঢাকা অ্যাটাক’। ছবিতে আছে মোট ২৩৮টি চরিত্র! এরমধ্যে আরিফিন শুভ, মাহিয়া মাহি, আলমগীর, আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, শিপন মিত্র উল্লেখযোগ্য।‘ঢাকা অ্যাটাক’ যৌথভাবে প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি-হুইলারস লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা অ্যাটাকদীপংকর দিপনফারুকীমাহিশুভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংবর্ধনার নামে দেশের ইতিহাসে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করেছেন: দুদু

পরবর্তী

আরবের সেরা দশ সফল ও প্রভাবশালী সুন্দরী

পরবর্তী
আরব তারকা

আরবের সেরা দশ সফল ও প্রভাবশালী সুন্দরী

শহীদ মুকুলের স্মরণে মানববন্ধনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মুকুল: রক্তে লেখা একটি নাম

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT