চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঢাকা অ্যাটাক’-এর পর আরো পাঁচ ছবিতে শতাব্দী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
পাঁচ চলচ্চিত্রে শতাব্দী ওয়াদুদ

গেল অক্টোবরে দেশের প্রেক্ষাগৃহে রীতিমত তোলপাড় সৃষ্টি করে সিনেমা বিমুখ দর্শককে হলমুখি করে দীপঙ্কর দীপনের চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। ছবিটি শুধু দেশেই নয়, ব্যবসা ও প্রশংসা কুড়িয়েছে দেশের বাইরেও। আর এই ছবিতে আরিফিন শুভ ও এবিএম সুমনের সঙ্গে সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান অভিনেতা শতাব্দী ওয়াদুদ।

মঞ্চ, টেলিভিশন ও বড় পর্দায় সমান দাপট নিয়ে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। এমনকি নিত্য নতুন তৈরি হওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও ইদানিং দেখা মিলছে তার। শতাব্দী অভিনীত নিবাস ও বীরবিচ্ছু নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ১৬ ডিসেম্বর প্রিমিয়ার শো হবে। টিভি নাটকে আর সিরিয়ালেতো নিয়মিত অভিনয় করছেন। তবে ‘ঢাকা অ্যাটাক’-এর পর নতুন সিনেমায় অভিনয়ের কী খবর?

জানতে চাইলে শতাব্দী ওয়াদুদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার হাতে এই মুহূর্তে পাঁচটি চলচ্চিত্রের কাজ রয়েছে। নতুন একটি ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছি। ছবির নাম ‘দাহকাল’। মুক্তিযুদ্ধ সময়ের প্রেম ও ঘৃণার গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। এটি নির্মাণ করবেন ধ্রুব হাসান। এই মাসেই আমরা কাজ শুরু করবো। আরেকটি সিনেমার নাম ‘আদি’। ছবিটির শুটিং শেষ। নতুন বছরে সুবিধামত সময়ে মুক্তি পাবে। ওই ছবিটির নির্মাতা তানিম রহমান অংশু।

‘ঢাকা অ্যাটাক’ ছবির একটি দৃশ্যে শতাব্দী ওয়াদুদ
‘ঢাকা অ্যাটাক’ ছবির একটি দৃশ্যে শতাব্দী ওয়াদুদ

‘ঢাকা অ্যাটাক’-এ গোয়েন্দা প্রধানের চরিত্রে অভিনয় করা এই শতাব্দীকে এবার একটি সিনেমায় দেখা যাবে ভিলেন চরিত্রে। সে সিনেমাটার খবর কী, জানতে চাইলে শতাব্দী বলেন, হ্যাঁ। ওই সিনেমার নাম ‘দাগ’। তারেক শিকদারের পরিচালনায় ছবিতে আমি ভিলেনের ক্যারেক্টারে অভিনয় করছি। ১৫ ডিসেম্বর ছবির শুটিং শেষ হবে। এই ছবিটিও নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে পারে। ছবিতে আমি ছাড়াও বাপ্পী, বিদ্যা সিনহা মিম রয়েছেন।

এই তিনটি চলচ্চিত্র ছাড়াও আসমানি ও রাগী নামের দুটি চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী। ছবি দুটি নিয়ে শক্তিশালী এই অভিনেতা বলেন, আসমানি চলচ্চিত্রটি মূলত গ্রামের একটি গল্প। দুটি মানুষের ক্রাইসিসের গল্প। তাদের স্ট্রাগলের গল্প। ছবিতে চিত্রনায়ক বাপ্পীর সঙ্গে সুস্মি নামের একজন নতুন নায়িকা আছেন। এই ছবিতেও আমি ভিলেন চরিত্রে অভিনয় করেছি। এম শাখাওয়াতের পরিচালনায় এই ছবিতে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শম্পা রেজার মতোন অভিনেতারা। আমার অভিনীত আরেকটি সিনেমা ‘রাগী’। মিজানুর রহমানের পরিচালনায় সিনেমার অর্ধেক শুটিং সম্পন্ন হয়েছে। আশা করছি এই পাঁচটি সিনেমায় নতুন বছরে ভিন্ন ভিন্ন সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এরআগেও ভিলেন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। বিশেষ করে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর মুক্তিযুদ্ধের উপর নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘গেরিলা’য় একজন পাকিস্তানি আর্মি অফিসার হিসেবে অভিনয় করেন তিনি। যেখানে তাকে একজন ভিলেন হিসেবেই দেখা মেলে। দেখা যাক, এবার কমার্শিয়াল ছবিতে ভিলেন হিসেবে কতোটা দাপট দেখাতে পারেন শতাব্দী!

ট্যাগ: এবিএম সুমনঢাকা অ্যাটাকনিবাসবাপ্পীশতাব্দী ওয়াদুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০১৪ সালের মতো আওয়ামী লীগ আবারও জয়ের তথ্য পেয়ে গেছে: ফখরুল

পরবর্তী

ওআইসির শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুুলে রাষ্ট্রপতি

পরবর্তী

ওআইসির শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুুলে রাষ্ট্রপতি

ঝড়ো সেঞ্চুরিতে গেইলের ১১ হাজার

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT