চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় শ্রাবন্তীর শুটিং নিয়ে এতো লুকোচুরি হলো কেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’তে অভিনয়ের পর বাংলাদেশের দর্শকদের কাছে বেশি পরিচিতি পেয়েছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। এ দেশে শ্রাবন্তীর ওই পরিচিতি কাজে লাগিয়য়ে তাকে দেশীয় প্রযোজনার ছবি ‘যদি একদিন’-এ নায়িকা হিসেবে নিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই ছবিতে শ্রাবন্তীর নায়ক তাহসান খান।

চলতি বছরের ৬ জানুয়ারি ‘যদি একদিন’ ছবির শুটিং শুরু হয়েছিল। তখন শুটিংয়ে অংশ নেননি শ্রাবন্তী। তাহসান এবং ছবির বাকি শিল্পী তাসকিন, রাইসা, সাবেরি আলম শুটিং করেছিলেন। তখন নির্মাতা রাজ বলেছিলেন, শ্রাবন্তী শুটিংয়ে অংশ নেবেন দ্বিতীয় লট থেকে। নির্মাতা রাজ অবশ্য কথা রেখেছেন, তবে খানিকতা গোপনে!

একেবারে মিডিয়াকে এড়িয়ে ঢাকায় কয়েকদিন ধরে ‘যদি একদিন’-এর শুটিং করলেন শ্রাবন্তী। শোনা যাচ্ছে, রবিবার রাতে নাকি শ্রাবন্তী কলকাতা ফিরে গেছেন। কিন্তু নির্মাতা মোস্তফা কামাল রাজ এসব নিয়ে এখনই কিছু বলতে নারাজ। তার ভাষ্য, শ্রাবন্তী শুটিং করেছেন। তবে এখন কিছু জানাতে চাইনা। আমি ঠিকভাবে আগে কাজটি শেষ করতে চাই। পরে একদিন সংবাদ সম্মেলন করে কথা বলব।

শ্রাবন্তীর ঢাকায় শুটিং নিয়ে নির্মাতা রাজ এর বেশি কিছু না বললেও একটি দায়িত্বশীল সূত্র চ্যানেল আই অনলাইকে জানায়, ১১ ফেব্রুয়ারি বিকেলের ফ্লাইটে ঢাকায় আসেন শ্রাবন্তী। এরপর ১২ তারিখ বনানীতে শুটিং করেছেন। সূত্রের খবর, ১৩ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এই চারদিন রাজধানীর উত্তরা ‘আপন ঘর ২’-এ শুটিং করেন শ্রাবন্তী।

এরমধ্যে শ্রাবন্তী-তাহসান দুই দিন শুটিং করেছেন একসঙ্গে। পরে তাহসান কনসার্টে অংশ নিতে অস্ট্রেলিয়া উড়াল দেন। অনেকটা মিডিয়া আড়াল করে শ্রাবন্তীর ঢাকায় শুটিং করাকে বাঁকা চোখে দেখছেন অনেকেই। কেউ আবার প্রশ্ন তুলেছেন, শ্রাবন্তী ঠিকমত ওয়ার্ক পারমিট নিয়ে ঢাকায় শুটিং করছেন তো! নাকি টুরিস্ট ভিসা শুটিং করে সরকারী রাজস্ব ফাঁকি দিচ্ছেন! নইলে শুটিং নিয়ে এতো লুকোচুরি কেন?

জানা গেছে, আগামী মার্চে আবার শুরু হবে ‘যদি একদিন’ এর শুটিং। তখন আবার ঢাকায় আসবেন শ্রাবন্তী। ওই লটেই শেষ হবে তাহসান-শ্রাবন্তী জুটির প্রথম ছবি শুটিং। যদি একদিন এককভাবে প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। এই ছবির গান করছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্সি, হৃদয় খান, পড়শি, নাভেদ পারভেজ ও ব্যান্ডদল চিরকুট।

Reneta

নির্মাতা রাজের গল্পে এই ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখছেন রাজ ও আসাদ জামান। চলতি বছর, ভালো দিনক্ষণ উপলক্ষে ছবিটি মুক্তির কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিনতাহসানযদি একদিনরাজশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT