চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আজ রাত থেকে চলবে না মোটরসাইকেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা সিটি নির্বাচনকে সামনে রেখে সড়কে যান চলাচলে বিধি নিষেধ চালু হচ্ছে বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে। প্রথমদিনে এটি কার্যকর হবে শুধু মোটরসাইকেলের ক্ষেত্রে। আর আগামীকাল শুক্রবার রাত থেকে বন্ধ হচ্ছে সব ধরনের ইঞ্জিনচালিত যানবাহন।

নির্বাচনে ভোটের আগে-পরে ২৪ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধের চল থাকলেও ঢাকা ঢাকা সিটিতে তা ১৮ ঘণ্টা করেছে নির্বাচন কমিশন। আর মোটরসাইকেল চলতে পারবে না ৫৪ ঘন্টা পর্যন্ত।

এর ফলে, ৩১ জানুয়ারি রাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। সন্ধ্যা ৬টা থেকে আগের মতোই সব পরিবহন চলতে পারবে। তবে মোটরসাইকেল রাস্তায় নামতে পারবে ২ ফেব্রুয়ারি সকাল ৬টার পর থেকে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে: আগামী ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আগে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে বিশেষ কয়েকটি যানবাহন যথা-মোটরসাইকেল, বেবিট্যাক্সি, মাইক্রোবাস, জিপ ও পিকআপ ইত্যাদি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

একইভাবে নির্বাচন কমিশন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৩১ জানুয়ারি ২০২০ তারিখ দিবাগত মধ্যরাত ১১টা থেকে ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত বেবি ট্যাক্সি/অটোরিক্স, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, পিপ, পিকআপ, কার (ব্যক্তিগত বাদে), বাস, ট্রাক, টেম্পো চলাচল বন্ধ থাকবে।

এছাড়া, জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য, ওষুধ, খাদ্য ইত্যাদি দ্রব্যাদি সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

Reneta

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মহাসড়ক ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বাহির হওয়ার জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্তরূপ সব রাস্তায় নিষেধাজ্ঞা শিথিল থাকবে। ভোটের দিন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও আন্তঃজেলা লঞ্চ চলবে। খোলা থাকবে সদরঘাট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোটরসাইকেলসিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এই পুঁজিতে সেমির পথ খুলবে বাংলাদেশের?

পরবর্তী

করোনা ভাইরাসে বিশ্ব অর্থনীতির মারাত্মক ক্ষতি: দ্য ইকোনোমিস্ট

পরবর্তী

করোনা ভাইরাসে বিশ্ব অর্থনীতির মারাত্মক ক্ষতি: দ্য ইকোনোমিস্ট

কোবি ব্রায়ান্টকে সম্মান জানাবে অস্কার

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT