চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় প্রথমবারের মতো সাউথ এশিয়ান আইকনিক অ্যাওয়ার্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২১
শিল্প সাহিত্য
A A

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ড-২০২১ অনুষ্ঠান।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছিলো তারকাদের মেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াৎ উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিসিএসিএল’এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স (বাংলাদেশ চ্যাপ্টার) এর ভাইস প্রেসিডেন্ট রাজু আলীম এবং আমেরিকা প্রবাসী ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন।

লেনদেনের সবচেয়ে দ্রুত ও নিরাপদ মাধ্যম হিসেবে জনপ্রিয় বিকাশ পেয়েছে সেরা আইকনিক কোম্পানীর পুরস্কার, সেরা ব্যবসায়িক ব্যক্তিত্বের আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন এবং ওরাকলের কান্ট্রি ম্যানেজার রুবাবা দৌলা। করোনায় মানব সেবায় ফ্রন্ট লাইন ফাইটার সেরা আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জোবায়ের আহমেদ। ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সুজন হাজং পেয়েছেন ইন্ডিজিনাস কালচারে সেরা আইকনিক অ্যাওয়ার্ড।

চলচ্চিত্র এবং নাটকের প্রিয় মুখ ফেরদৌস আহমেদ, ইমন, বুবলী, ববি, সজল, তমা মির্জা এবং পুর্নিমা বৃষ্টি পেয়েছেন টেলিপ্রেস প্রেজেন্টস সাউথ এশিয়ান আইকনিক ফিল্মস্টার অ্যাওয়ার্ড। আনজাম মাসুদ এবং শান্তা জাহান পেয়েছে সেরা আইকনিক উপস্থাপক অ্যাওয়ার্ড। গানে সেরা আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন অনিমা রায়, আখিঁ আলমগীর, তানভীর তারেক, তামান্না প্রমি এবং স্বপ্নীল সজিব। মডেলিং এ সেরা আইকনিক অ্যাওয়ার্ড পেয়েছেন মডেল ও অভিনেত্রী জাকিয়া মুন, মারিয়া কিসমত্তা, সৈয়দ রুমা, বুলবুল টুম্পা, এবং সানজু জনসহ আরো অনেকে।

জমকালো এ আয়োজনে পুরস্কার বিতরণ ছাড়াও ছিলো হালের আইকনিক মডেলদের পরিবেশনায় ফ্যাশন শো যার কোরিওগ্রাফ করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। অনুষ্ঠানে গান এবং নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন স্বপ্নীল সজিব, জাকিয়া মুনসহ আরো অনেকে। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন সুবর্ণা নওয়াদীর, আরজে নীরব, নানজীবা খান এবং কেটরিনা কৈরি ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT