ঢাকা বিশ্বের অন্যতম দূষিত নগরী। শুষ্ক মৌসুমে রাজধানীর বায়ু মান অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক পর্যায়ে ওঠানামা করে। ঢাকার বাতাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্য মাত্রার কয়েকগুণ বেশি বিষ থাকায় আশঙ্কাজনকভাবে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এই দূষণের বড় অংশই ছড়াচ্ছে রাতে। বিশেষজ্ঞরা বলছেন, রাতের দূষণের জন্য মূলত অতিরিক্ত মালবাহী ও ফিটনেসহীন যানবাহন দায়ী।







