চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ঢুকতে ও বের হতে লাগবে মুভমেন্ট পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ২১, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
মুভমেন্ট পাস

বৃহস্পতিবারের পরে ঢাকা থেকে বের হতে এবং ঢাকায় ঢুকতে হলে মুভমেন্ট পাস নিতে হবে। তবে অনলাইনেই এই পাস সংগ্রহ করা যাবে।

করোনাভাইরাসের কারণে চলমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশ অনলাইনে আবেদন করলে যথোপযুক্ত কারণ দেখিয়ে বাইরে যাবার অনুমতি দিচ্ছে। অনলাইনে আবেদন করতে হবে https://movementpass.police.gov.bd  এই ঠিকানায় গিয়ে।

এই লিংকে ঢুকে মুভমেন্ট পাস ক্লিক করে নিজের মোবাইল নাম্বারটি দিতে হবে। তাহলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপি প্রবেশ করালে আপনি পাস এর জন্য আবেদন করতে পারবেন।

জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মুভমেন্ট পাসটি এখনও প্রক্রিয়াধীন এবং পরীক্ষার মধ্যে রয়েছে।’

‘শুরুতে আমরা মুভমেন্ট পাসটি ইউনিট পুলিশ কমান্ডারদের (পরীক্ষার জন্য) চেষ্টা করার জন্য এবং সুপারিশ করার জন্য প্রকাশ করেছি। আমরা বিষয়টি নিয়ে দ্রুত উন্নতির জন্য কাজ করছি। যদি এটি প্রস্তুত হয়, আমরা শীঘ্রই এটি চালু করব এবং শীঘ্রই বিষয়টি সম্পর্কে সংবাদ সম্মেলন করে জানানো হবে’।

পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদবীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘‘সারাদেশে চলমান লকডাউন পরিস্থিতিতে যারা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন, তারা যেন পথিমধ্যে কোনও ধরনের হয়রানির শিকার না হন, সেজন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও যেসব কার্যক্রম লকডাউন পরিস্থিতির আওতামুক্ত আছে, এসব কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের চলাচলে সুবিধার জন্য ‘মুভমেন্ট পাস’ চালু করা হচ্ছে।’’

Reneta

মুভমেন্ট পাস এর জন্য যেসব তথ্য লাগবে সেগুলো হলো:
১. যে থানা এলাকা থেকে যাবেন
২. যে থানা এলাকায় যাবেন
৩. আবেদনকারীর নাম
৪. লিঙ্গ
৫. বয়স
৬. ভ্রমণের কারণ
৭. পাস ব্যবহারের তারিখ ও সময়
৮. পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়
৯. পরিচয় পত্র
১০. নিজস্ব গাড়ি কিনা
১১. আবেদনকারীর ছবি

যে সব কারণ বিবেচনায় মুভমেন্ট পাস দেওয়া হবে সেগুলো হলো:
১. মুদি মালামাল কেনাকাটা
২. কাঁচা বাজার
৩. ঔষধ ক্রয়
৪. চিকিৎসা
৫. চাকরি
৬. কৃষিকাজ
৭. পণ্য পরিবহন
৮. পণ্য সরবরাহ
৯. ত্রাণ বিতরণ
১০. পাইকারি/খুচরা ক্রয়
১১. পর্যটন
১২. মৃতদেহ সৎকার
১৩. ব্যবসা
১৪. অন্যান্য

পরিচয় পত্র হিসেবে যেগুলো ব্যবহার করা যাবে?
১. জাতীয় পরিচয় পত্র
২. ড্রাইভিং লাইসেন্স
৩. পাসপোর্ট
৪. জন্ম নিবন্ধন
৫. স্টুডেন্ট আইডি

ঢাকায় প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য দুইটি আলাদা পাসের আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করে অনলাইনেই পাস পেয়ে যাবেন আবেদনকারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসঢাকাপুলিশমুভমেন্ট পাস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT