চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় চলচ্চিত্র উৎসব মাতালেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল শুক্রবার সন্ধ্যায়। নয় দিনের এ উৎসবে বাংলাদেশসহ ৭২টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

বিকেল সাড়ে ৪ টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন উৎসবে আগত চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণী মানুষেরা।

‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯’ উৎসবে এশিয়ান কম্পিটিশন বিভাগ, রেস্ট্রোস্পেক্টিভ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, বেস্ট চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, উইমেন ফিল্মমেকার সেকশনসহ শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্টে মোট আটটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

Banglabid

পুরস্কার প্রদান অনুষ্ঠানের শুরুতে দেয়া হয় শিশু চলচ্চিত্র বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার। যা কাজাখস্তানের চলচ্চিত্র ‘লিটল প্রিন্স ইন আওয়ার সিটি’ জিতে নেয়।

এরপর দর্শক বিবেচনায় ‘বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড’ এ ঘোষিত হয় ভারতের চলচ্চিত্র ‘এক যে ছিল রাজা’। ছবির নির্মাতা সৃজিত মুখার্জী না এলেও এই পুরস্কারের ঘোষণায় মিলনায়তনে দর্শকের হুল্লোড় লক্ষ্য করা যায়।

এরপর ঘোষিত হয় নারী চলচ্চিত্র নির্মাতা বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম। ফিলিপাইনের সিনেমা “মামাঙ”, স্বল্পদৈর্ঘ্যে সেরার পুরস্কার জিতে নেন ফাতেমা আহমাদির ‘বিটার সি’। প্রামাণ্যচিত্রে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ‘রাইজিং সাইলেন্স’। বীরাঙ্গনাদের অধিকার নিয়ে নির্মিত চলচ্চিত্রটির জন্য বেশ প্রশংসাও কুড়ান লীসা গাজী।

Reneta

বাংলাদেশ প্যানোরোমা বিভাগে চলচ্চিত্রবিষয়ক শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে মাসুম আজিজ নির্মিত ‘সনাতন গল্প’। তাকে দেয়া হয় ‘ফিপ্রেসি জুরি’ অ্যাওয়ার্ড।

এশিয়া কম্পিটিশন বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে কিরগিজস্তানের সিনেমা ‘ডারাক ইরে’। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন ইরানের পোয়া বাদকোবেহ, শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন তুরস্কের ইগিত এগে ইয়াজার, শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন তুরস্কের সফরা সিরলারি, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হয়েছেন কাজাখস্তানের রিফকাত ইব্রাজিমভ ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন ফিলিপাইনের রদি ভেরা।

স্পিরিচুয়াল ফিল্মস বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে ভারত-ইউক্রেন যৌথ প্রযোজনায় নির্মিত ‘নামদেভ বাহু’, শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র বেলজিয়াম ও ইথিওপিয়ার যৌথ প্রযোজনা ‘ওয়াকিং ফর জেনা’ এবং সেরা স্বল্পদৈর্ঘ্য ইরানের ‘রিটার্ন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানতুরস্কবাংলাদেশলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT