চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ইভিএমের ভোট হোক সুষ্ঠু ও উৎসবমুখর

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:০৭ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A
ইভিএম। ফাইল ছবি।

ইভিএম। ফাইল ছবি।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রথমবারের মতো বড় আকারে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে এবার। বিএনপি শুরু থেকে ইভিএমের বিরোধিতা করে আসলেও শেষ পর্যন্ত ভোটে অংশগ্রহণ করছে তারা। বিএনপির মেয়র প্রার্থীরা শেষ পর্যায়ে এসে ইভিএম পদ্ধতিতে কিভাবে ভোট দিতে হয়, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তাও শেখাচ্ছেন।

বিএনপি শুধু নয়, আওয়ামী লীগসহ অন্যান্য দলের প্রার্থীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন এই পদ্ধতির ভোটগ্রহণের প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হতে। ইতোমধ্যে মক ভোটের মাধ্যমে কেউ কেউ ইভিএমে ভোটের অনুশীলন করলেও গণহারে সাধারণ ভোটাররা নতুন এই পদ্ধতির সঙ্গে পরিচিত হবেন এই নির্বাচনে। সেজন্য এবারের ঢাকা সিটি নির্বাচন খুব গুরুত্বপূর্ণ।

ঢাকায় সিটি নির্বাচনের প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়নি বললেই চলে। তবে এরপরও বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচনের দিন এমন কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটবে না বলেই আমরা বিশ্বাস করি। প্রার্থী ও তাদের সমর্থকরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভোট বাড়ানোর চেষ্টা করবেন বলে আমাদের আশাবাদ।

ঢাকা সিটি নির্বাচন নির্বিঘ্ন করতে ইতোমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও র‌্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীও নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে। এছাড়া নির্বাচনের আগে রাজধানীতে মোটরসাইকেল চলাচলে ৫৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নিষেধাজ্ঞা থাকবে ইঞ্জিনচালিত সব ধরনের যানবাহনের ক্ষেত্রেও।

এতসব আয়োজন তখনই সফল হবে, যদি সব পক্ষ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে। ডিজিটাল পদ্ধতিতে ভোটগ্রহণ আগের চেয়ে বেশি উৎসবমুখর হয়ে উঠবে বলে আমাদের আশাবাদ। তবে ভোটাররা যাতে নির্ভয়ে ও কোনো ধরনের ভোগান্তি ছাড়া ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে। এজন্য ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইভিএমইভিএমে ভোটঢাকা সিটি নির্বাচনভোটসম্পাদকীয়সিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT