বাংলাদেশের শাকিব খান আর ভারতের শুভশ্রী অভিনয় করবেন যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’–এ। জানা গেছে, আগামী ২০ জুন ছবিটির শুটিং শুরু হচ্ছে লন্ডনে। পরিচালনা করবেন কলকাতার জয়দীপ মুখার্জি আর ঢাকার অনন্য মামুন। প্রযোজনা করছেন বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট আর ভারতের এস কে মুভিজ।
চ্যানেল আই অনলাইনকে অনন্য মামুন বলেন, ‘২০ জুন থেকেই ছবিটি শুটিং শুরু হবে। শুটিং হবে লন্ডনে। আমরা লন্ডনে যাব ১ জুন। সেখানে ২ জুন থেকে আরেকটি ছবির শুটিং করব। ছবির নাম “তুমি শুধু আমার”। এই ছবিতে বাংলাদেশ থেকে মাহিয়া মাহি ও আমান রেজা এবং কলকাতা থেকে সোহম ও ওম অভিনয় করবেন। এ ছবিটি কোরবানীর ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। এই ছবির প্রথম পর্যায়ের শুটিং শেষ করেই ‘চালবাজ’ ছবির শুটিং শুরু করব। ফিরব জুলাইয়ের প্রথম দিকে।’
‘চালবাজ’ ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘নিখাঁদ একটি প্রেম কাহিনী। শাকিব একজন লাভার বয়, অন্যদিকে শুভশ্রী ঘর পালানো মেয়ে। ঘটনাচক্রে তাদের পরিচয়। এর বেশি বলা যাবে না।’
ছবি : সংগৃহীত








