চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার শবনমকে পেয়ে আবেগে ভাসলো পাকিস্তানি তারকারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ন ০৯, জুলাই ২০১৯
বিনোদন
A A

পাকিস্তানে হয়ে গেলো ‘লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ২০১৯’। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির শোবিজ অঙ্গনের সব তারকারা। আর এই অনুষ্ঠানেই সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের ‘আম্মাজান’ খ্যাত তারকা অভিনেত্রী শবনম।

৭ জুলাই জমকালো এই অনুষ্ঠানে পাকিস্তানের ফ্যাশন, সংগীত, চলচ্চিত্রসহ সব অঙ্গনের সেলেব্রেটি তারকাদের অভিনেত্রী শবনমের উপস্থিতি আবেগাপ্লুত করে।

শুধু তাই নয়, এই সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ফয়সাল কোরেশি, অভিনেত্রী সাবা কামারসহ তুমুল জনপ্রিয় শিল্পী আতিফ আসলামও শবনমকে কাছে পেয়ে আবেগাপ্লুত হন। তাঁর সঙ্গে ছবি তুলতেও নাকি হুড়োহুড়ি লেগে গিয়েছিলো। এমনকি শবনমের পা ছুঁয়ে সম্মান জানান আতিফ আসলাম। দর্শক সারি থেকে গাইতে গাইতে শবনমকে মঞ্চে নিয়ে যেতেও দেখা গেছে।

এমন খবরই দিয়েছে পাকিস্তান ভিত্তিক একটি সংবাদ মাধ্যম। যেখানে পাকিস্তানের বর্তমান প্রজন্মের সিনেমা ও সংগীত তারকাদের সঙ্গে শবনমের বেশকিছু ছবি সংযুক্ত করে জানানো হয়, ষাট ও সত্তরের দশকের পাকিস্তানি ছবির তারকা অভিনেত্রী ছিলেন শবনম। তার অভিনীত বেশকিছু ছবি পাকিস্তানিদের কাছে আজও অম্লান। এমনকি এই প্রজন্মের বহু তারকা শবনমকে ‘আইডল’ মানেন বলেও জানানো হয়।

লাক্স স্টাইল অ্যাওয়ার্ড-২০১৯ অনুষ্ঠানটিতে যোগ দিতে গত ৫ জুলাই করাচি পৌঁছেন শবনম। সেখানে পৌঁছানোর পর আয়োজকরা বিমান বন্দরেই তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। ৭ জুলাই লাক্স স্টাইল অ্যাওয়ার্ড-২০১৯ অনুষ্ঠানটিতে উপস্থিত হওয়ার পর শবনমের হাতে আজীবন সম্মাননা পুরস্কারটি তুলে দেন ইউনিলিভারের চেয়ারম্যান সাজিয়া সাঈদ।

আজীবন সম্মাননা পুরস্কার নিচ্ছেন শবনম ও নাদিম

একই মঞ্চে আজীবন সম্মাননা জানানো হয় ষাটের দশকের পাকিস্তানি অভিনেতা নাদিম বেগকেও। তৎকালীন সময়ে এই অভিনেতার সঙ্গে জুটি বেঁধে বেশকিছু ছবিতে অভিনয় করেছিলেন শবনম।

Reneta

ঢাকায় জন্মগ্রহণকারী এই অভিনেত্রীর প্রকৃত নাম ঝর্ণা বসাক। শবনম নামে একটি ছবিতে অভিনয় করে সাড়া ফেলে দেয়ায় এটিই পরবর্তীকালে তার নাম হয়ে যায়। বাবা ননী বসাক ছিলেন একজন স্কাউট প্রশিক্ষক ও ফুটবল রেফারী। স্বনামধন্য সংগীত পরিচালক রবিন ঘোষ-কে শবনম বিয়ে করেন ১৯৬৪ সালের ২৪ ডিসেম্বর। হিন্দু অভিনেত্রী হয়েও শবনমের আগে কিংবা পরে পাকিস্তানি চলচ্চিত্রে এতো জনপ্রিয়তা আর কারো ভাগ্যে জুটেনি!

Jui  Banner Campaign
ট্যাগ: আইডলআতিফ আসলামপাকিস্তানলিড বিনোদনশবনম
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT