আদালত

ঢাকার যানজট নিরসনে মাস্টারপ্ল্যান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ

ঢাকায় যানজটের কারণে দীর্ঘ যানবাহনের সারি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

রাজধানী ঢাকার যানজট নিরসনে বিশেষজ্ঞদের দিয়ে একটি মাস্টারপ্ল্যান করে আগামী ৩ মাসের মধ্যে তা প্রতিবেদন আকারে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ঢাকার যানজট নিরসনে জনস্বার্থে করা এক রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোঃ সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালত তার রুলে ঢাকার যানজট নিরসনে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন। এবং আগামী ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

গত ১৫ মে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান ঢাকার যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি করেন।

রিটে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন সচিব, পরিকল্পনা সচিব, অর্থ সচিব, পরিবেশ সচিব, রাজউকের চেয়ারম্যান, ঢাকা সিটির দুই মেয়র, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বিষয়:যানজটযানজট নিরসনহাইকোর্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…