চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার বাইরে যেমন চলছে ‘বীর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

দেশের প্রেক্ষাগৃহগুলো ঈদ মৌসুম ছাড়া থাকে দর্শক শূন্য! নতুন ছবি মুক্তি পেলেও দর্শক টানতে ব্যর্থ হয়। তবে শাকিব খানের ছবি হলে ভিন্ন কথা!

তার ছবি মুক্তি মানেই প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়, সিনেমা হল মালিকদের কাছে ব্যবসায় সুবাতাস। ব্যতিক্রম নয় গেল শুক্রবার মুক্তিপ্রাপ্ত ‘বীর’ ছবিটিও।

ঢাকার মধ্যে ‘বীর’-এর হল রিপোর্ট খুব একটা সুখকর না হলেও ঢাকার বাইরে বিশেষ করে সিলেট, রংপুর ও চট্টগ্রামে বেশ ভাল সাড়া পাচ্ছে ছবিটি।

উত্তরাঞ্চলের (রংপুর) সবচেয়ে বড় সিনেমা হল ‘শাপলা’য় ‘বীর’ মুক্তির পর দর্শক টানতে সক্ষম হচ্ছে। একই অবস্থা বন্দরনগরী চট্টগ্রামে। নগরীর আধুনিক সিনে থিয়েটার সিনেমা প্যালেস এবং সুগন্ধা দুটিতেই বেশ ভালো চলছে শাকিব খানের প্রযোজিত তৃতীয় এই ছবিটি।

প্রেক্ষাগৃহগুলো পরিচালনায় দায়িত্বে থাকা কর্তারা বলছেন, টানা তিন সপ্তাহ চলবে কাজী হায়াৎ পরিচালিত এ ‘বীর’।

চট্টগ্রাম প্রদর্শক সমিতির সভাপতি আবুল হোসেনের দুটি সিনেমা হল সিনেমা প্যালেস এবং সুগন্ধা। দুটোতেই চলছে ‘বীর’। তিনি বললেন, সিনেমা প্যালেসে তুলনামূলক ভালো যাচ্ছে। শুক্রবার এবং শনিবার ছিল উপচে পড়া ভিড়। রবি, সোম এবং মঙ্গলবার দর্শক কিছুটা কম; কোনো শোতে বেশি আবার কোনো শোতে কম। সামগ্রিকভাবে ছবির ব্যবসায় মন্দা যাচ্ছে। এরমধ্যেও ‘বীর’ কিছুটা হলেও দর্শক টেনেছে। এমজি (মিনিমাম গ্যারান্টি)-তে ছবি নিয়েছি। কোনোভাবে উঠে আসবে।

Reneta

এদিকে, রংপুরের শাপলা সিনেমা হলের শো অপারেটর আবদুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ২ লাখ টাকা এমজিতে ছবি নেয়া। পাঁচদিনে কাছাকাছি ব্যবসা হয়েছে। তিন সপ্তাহ চালাতে চাই। এখনও পর্যন্ত লসের সম্ভাবনা দেখছি না। দর্শক বেশ ভালো, ছবির রিপোর্টও ভালো। ছবি দেখে পছন্দও করছেন। কিন্তু যেদিন এসএসসি পরীক্ষা থাকছে সেদিন দর্শক কম হচ্ছে।

প্রায় দেড় হাজার আসন বিশিষ্ট প্রেক্ষাগৃহ ‘শাপলা’। এতো আসন হওয়ায় সহজে প্রেক্ষাগৃহ হাউজফুল হয় না। এরপরেও ‘বীর’ দিয়ে প্রায় হাউজফুল শো প্রদর্শিত হয়েছে প্রথম তিনদিন।

আবদুর রহমান বলেন, রংপুর সদরের একমাত্র শাপলাতেই ‘বীর’ চলছে। দৈনিক পাঁচটি করে শো চলছে। ‘বীর’ আমাদের তৃপ্তি এনে দিয়েছি। অন্য ছবিগুলো এর সিকিও চলে না।

সিলেটের নন্দিতা সিনেমা হলেও চলছে ‘বীর’। সেখানকার ব্যবস্থাপনা পরিচালক ও প্রযোজক পাপ্পু বলেন, ‘বীর’ একেবারে ফার্স্টক্লাস ছবি। প্রথম তিনদিন প্রচুর দর্শক টেনেছে। সোম, মঙ্গলবার দুদিন তুলনামূলক দর্শক ছিল কম। এরমধ্যে চলছে এসএসসি পরীক্ষা। পরের সপ্তাহেও ‘বীর’ চলবে। ঈদ ছাড়া সামগ্রিকভাবে দর্শক হলে আসে কম। এরপরেও ‘বীর’-এর একেবারে খারাপ চলছে না।

‘বীর’ পরিচালনা করেছেন কিংবদন্তী নির্মাতা কাজী হায়াৎ। শাকিব-কাজী হায়াৎ জুটির প্রথম ছবি হওয়ায় নির্মাণের শুরু থেকে আলোচনায় ছিলো ‘বীর’। ছবিতে শাকিব খান, বুবলী ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ।এটি শাকিব খান প্রযোজিত তৃতীয় ছবি। এর আগে ‘হিরো দ্য সুপারস্টার’ (২০১৪) এবং ‘পাসওয়ার্ড’ (২০১৯) নামে দুটি সুপারহিট প্রযোজক ঢালিউডের প্রভাবশালী এ নায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী হায়াৎবীর সিনেমাবুবলীলিড বিনোদনশবনম বুবলীশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT