এবার ঢাকার ছবি প্রযোজনা করবেন ভারতের বাংলা ছবির এ সময়ের জনপ্রিয় নায়ক দেব। সম্প্রতি ঢাকা সফরে এসে এ ব্যাপরে তিনি আলোচনা চূড়ান্ত করেছেন। ছবিতে অভিনয়ও করবেন দেব। গতকাল রোববার বিকালে জানালেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
আব্দুল আজিজ আরও জানান, ছবিটি বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হবে। বাংলাদেশ থাকছে জাজ মাল্টিমিডিয়া আর ভারত থেকে দেব এন্টারটেইনমেন্ট। দেব এখন আছেন সিঙ্গাপুরে। সেখান থেকে ফিরলে আরও কিছু আলোচনা হবে। মে মাসের প্রথম সপ্তাহে ছবিটির সব কিছু চূড়ান্ত করা হবে। ছবির নাম আর কে কে অভিনয় করবেন, সব কিছুই। আর ছবিটি শুটিং শুরু হবে শিগগিরই, কারণ এ বছর ডিসেম্বর মাসে বড়দিন উপলক্ষে দুই দেশে ছবিটি মুক্তি দেওয়া হবে।
তবে ছবির পরিচালক চূড়ান্ত হয়েছেন। আব্দুল আজিজ জানান, দেব অভিনীত ‘চাঁদের পাহাড়’ ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ছবিটি পরিচালনা করবেন।








