চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাকে ১৩৬ রানের লক্ষ্য দিতে পারল চিটাগং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে এলিমিনেটরের ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। ম্যাচটি দু’দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। ম্যাচে যারা হারবে বিদায় নেবে বিপিএল থেকেই।

এলিমিনেটর ম্যাচের জয়ী হওয়া দলের সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালের টিকিট কাটার। সেই সুযোগের আশায় থেকে টস জিতে প্রথমে ব্যাট করে ঢাকার সামনে ১৩৬ রানের টার্গেট দিতে পেরেছে চিটাগং। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে মুশফিকুর রহিমের দল।

গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো করতে পারেননি চিটাগংয়ের ধারাবাহিক ব্যাটসম্যান ইয়াসির আলী। ক্যামেরন ডেলপোর্টের সঙ্গে ওপেন করতে নেমে আউট হন দলীয় ২২ রানের মাথায়। রুবেল হোসেনের অফস্টাম্পের বাইরের আউটসুইং ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটকিপার নুরুল হাসান সোহানের হাতে। ৯ বলে ৮ রানের বেশি করতে পারেননি ইয়াসির।

সঙ্গী ফিরলেও ভালো ব্যাট চালাচ্ছিলেন অন্য ওপেনার ডেলপোর্ট। তিনি কাটা পড়েন রানআউটের খাড়ায়। দলীয় ৫৬ রানের সময় কাজী অনিক ও নুরুল হাসানের যৌথ চেষ্টায় ফিরে যান সাউথ আফ্রিকান এ ব্যাটসম্যান। ফেরার আগে ২৭ বলে পাঁচটি চার ও এক ছক্কায় করেন ৩৬ রান।

চিটাগং আসল বিপদে পড়ে মুশফিকের বিদায়ে। ৮ রান করে ফেরেন অধিনায়ক। সুনিল নারিনের বলে বোল্ড হন মুশফিক। দুই ওভার পরে সাদমান ফিরলে বিপদ আরও বাড়ে। নারিনের বল উড়িয়ে মারতে গিয়ে লংঅফে শুভাগত হোমের হাতে ধরা পড়েন ২৪ রান করা সাদমান।

দলকে খাদে ঠেলে এরপর একে একে ফেরেন দাশুন সানাকা (৭), রবি ফ্রেইলিঙ্ক (১) ও হার্দুস ভিলিজোয়েন (১)।

Reneta

শেষদিকে একাই লড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। চোটের কারণে যার এই ম্যাচে খেলা নিয়েই ছিল শঙ্কা, সেই মোসাদ্দেকই করেন দলীয় সর্বোচ্চ ৪০ রান। ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ৩৫ বলের ইনিংসে মারেন তিনটি চার ও একটি ছক্কা।

চার ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ঢাকার সেরা বোলার নারিন। এছাড়া রুবেল হোসেন ও কাজী অনিক নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিটাগংঢাকাবিপিএল-২০১৯বিপিএল-৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আশুলিয়ায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরবর্তী

ছয় ঘণ্টার কম ঘুমালে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি

পরবর্তী

ছয় ঘণ্টার কম ঘুমালে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি

গ্রামের বাড়িতে ফিরেছেন বিনা অপরাধে ৩ বছর কারাবাস করা জাহালম

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT