চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাকে গ্রিন শহর করে তুলবো: আনিসুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ পূর্বাহ্ণ ০৬, মে ২০১৫
বাংলাদেশ
A A

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বুধবার শপথ নেওয়ার পর প্রথমদিন অফিস করেছেন। মেয়র হিসেবে প্রথমদিনের কাজের অনুভূতি জানিয়ে চ্যানেল আইকে তিনি বলেন, অনেক পথ অতিক্রম করে যারা আমাকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রধানমন্ত্রী ও তার দলকে ধন্যবাদ সর্মথন দেওয়ার জন্য।

তিনি বলেন, আজকের এ অনুভূতি অনেক কাজ করার অনুভূতি। আমরা চেষ্টা করব ঢাকাকে গ্রীন ঢাকা হিসেবে গড়তে, চেষ্টা থাকবে মশামুক্ত সুন্দর ঢাকা হিসেবে গড়ার।

অফিসের কর্মকর্তাদের প্রশংসা করে আনিসুল বলেন, আমাদের এ টিম অনেক বেশী অভিজ্ঞ। তাদের সঙ্গেই কাজ করে যাব।

নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা আস্তে আস্তে পূরণ করবেন বলেও জানান।

সকাল ১০টা ৭ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা তাকে শপথ বাক্য পড়ান। এরপর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে অফিসে আসেন।

২৮ এপ্রিলের নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র পদে জয়ী হন আনিসুল হক, দক্ষিণে জয় পান সাঈদ খোকন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র পদে জয় লাভ করেন আজম নাছির উদ্দিন।

Reneta

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি ৫৭ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১৯ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা উত্তর সিটিতে ৩৬ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ১২ জন ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম সিটিতে ৪১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত ১৪ জন ওয়ার্ড কাউন্সিলরসহ মোট ১০৪ জন সাধারণ কাউন্সিলর এবং ৪৫ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হন। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অফিসআনিসুল হকশপথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেপালের হাসপাতালে আহতদের জন্য জায়গা ও চিকিৎসকের অভাব

পরবর্তী

জোড়া শতকে পাকিস্তান ৩২৩/৩

পরবর্তী

জোড়া শতকে পাকিস্তান ৩২৩/৩

সংশয় নিয়ে আবারও মাঠের বাইরে শাহাদাত

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT