চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আসছে ‘ভিক্টোরিয়া এন্ড আব্দুল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
রানী ভিক্টোরিয়া

রানী ভিক্টোরিয়া

রানী ভিক্টোরিয়ার সঙ্গে সামান্য এক দাস আবদুল করিমের বন্ধুত্ব নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের কমতি নেই। আজও একটা বড় রহস্য হয়েই আছে বিষয়টি। এবার চলচ্চিত্রের পর্দায় উঠে এসেছে সেই গোপন বন্ধুত্ব। স্টিফেন ফ্রেয়ার্সের পরিচালনায় ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ ছবিতে দেখা যাবে তাদের জীবনের কিছু অজানা ঘটনা।
রানী ভিক্টোরিয়া ও আবদুল করিমের গল্প নিয়ে ২০১০ সালে ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল: দ্য ট্রু স্টোরি অব দ্য কুইন ক্লোজেস্ট’ নামে একটি বই প্রকাশ করেন ভারতীয় লেখিকা শ্রাবণী বসু। তার লেখা সেই বইটি অবলম্বনে নির্মিত হয়েছে এ চলচ্চিত্র। এতে ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করেছেন জুডি ডেঞ্চ। আর আবদুল করিমের চরিত্রে আলি ফজল।

আলোচিত এ ছবি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পর এবার মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। ৬ অক্টোবর থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে পাবেন দর্শকরা। ৪ অক্টোবর সন্ধ্যায় ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। আমন্ত্রিত অতিথিরা এই শো উপভোগ করতে পারবেন বলে জানান স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ।

১৮৮৭ সালে সুদর্শন আবদুল করিম যখন প্রথম ইংল্যান্ডে পা রাখেন, তখন তার বয়স ২৪ বছর। সে বছর রানী ভিক্টোরিয়ার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তৎকালীন ব্রিটিশ ভারত থেকে যে দু’জন সহকারী নেয়া হয়েছিলো আবদুল করিম ছিলেন তাদের একজন। কিছুদিনের মধ্যেই রানীর প্রিয়ভাজন হয়ে ওঠেন তিনি। রানী যখন কোথাও ভ্রমণে যেতেন, তখন তার পরিবার এবং রাজপ্রতিনিধিদের আপত্তি সত্ত্বেও আবদুল করিমকে সঙ্গে নিয়ে যেতেন। রানীর সঙ্গে তার এই অপ্রত্যাশিত সুসম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজপরিবারের অনেকে। এ নিয়ে অনেক গুঞ্জন ডাল-পালা মেলে। বিষয়টি অনেকরকমভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়েছিল।

স্বাভাবিকভাবেই ছবির বিষয়বস্তু বেশ আকর্ষণীয়। বইয়ে বলা হয়েছিল, ভিক্টোরিয়ার এই প্রেমপর্ব তার জীবন বিতর্ক আর সমালোচনায় তোলপাড় করে দিয়েছিল। বিরাট সাম্রাজ্যে আর ক’জনকে এড়িয়েই বা ঘনিষ্ঠ হওয়া সম্ভব! তাই সাধারণ মানুষের কাছে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল সেই সংবাদ। আর প্রকাশ্যে আসতেই পুরো বিষয়টি অস্বীকার করেন রানী।

ভিক্টোরিয়ার পুত্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি। শোনা যায়, রানীর মৃত্যুর পর করিমের সঙ্গে তার প্রেমকাহিনীর সমস্ত প্রমাণ নিশ্চিহ্ন করে দিতে ছবি, চিঠি জ্বালিয়ে দিয়েছিলেন তার ছেলে। কিন্তু সত্যিকে চাপা দেওয়া তো খুব সহজ কাজ নয়। তাদের সম্পর্কের কথা পরবর্তীকালে জানা যায় আবদুল করিমের একটি ডায়েরি থেকে।

প্রসঙ্গত, ১৯০১ সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ভারতে পাঠিয়ে দেয়া হয় আবদুল করিমকে। এর পর বাকি জীবন তিনি আগ্রার কাছে একটি জায়গায় নিভৃতে বসবাস করেন, তার জন্য এ জায়গাটির বন্দোবস্ত করে দিয়ে যান স্বয়ং রানী ভিক্টোরিয়া। ১৯০৯ সালে ৪৬ বছর বয়েসে মৃত্যুবরণ করেন আবদুল করিম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিক্টোরিয়ারানী
শেয়ারTweetPin

সর্বশেষ

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিচারক মো. সুজন মিয়ার  ছুড়ে মারা কাঁচের পেপার ওয়েটে আহত শিক্ষানবীস আইনজীবি সাবিহা সুলতানা (প্রতিনিধি)।

আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT