বাংলাদেশ

ড. সনজীদা খাতুনের হাতে পদ্মশ্রী পুরস্কার

ড. সনজীদা খাতুন পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. সনজীদা খাতুন পদ্মশ্রী পুরস্কার গ্রহণের সময়, একটি পুরস্কার হাতে নিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ড. সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষে তিনি এ পুরস্কার তুলে দেন। সঙ্গীতাঙ্গণে অসামান্য অবদান রাখার জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ভ্যারিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ড. সনজীদা খাতুন একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা। তিনি ১৯৬০ সালের শুরুর দিকে বাঙালি সংস্কৃতির প্রতি নিবেদিত প্রতিষ্ঠান ছায়ানটেরও অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর তত্ত্বাবধানে ছায়ানট এখন একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান, যা শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য প্রসারে কাজ করছে।

ড. সনজীদা খাতুন স্বাস্থ্য-সংক্রান্ত কারণে গত ২১ নভেম্বর ভারতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে অংশ নিতে পারেননি।

বিষয়:বিক্রম দোরাইস্বামী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…