চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. ইউনূসের সেই রায়ে ‘দোষী সাব্যস্ত’ কার্যকর, তবে ‘সাজা’ স্থগিত

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:৪০ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৪
- সেমি লিড, আদালত
A A
Supreme Court

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ড. ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ডের রায়ের দুটি অংশ (কনভিকশন ও সেনটেনস) স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেয়া আদেশটি বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে রায় দেন।

আজকে রায়ের ফলে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ চার কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করণ (কনভিকশন) কার্যকর থাকবে। তবে আসামীরা আপিল করায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের সাজা (সেনটেনস) স্থগিত থাকবে। এক্ষেত্রে আইনজীবীদের ব্যাখ্যা হচ্ছে, কোন রায়ের দুটি অংশের মধ্যে দোষী সাব্যস্ত করণ (কনভিকশন) অংশ স্থগিত হতে পারে না। যেটা শ্রম আপিল ট্রাইব্যুনাল করেছিলেন। তবে সেটার সমাধান আজ হাইকোর্ট করে দিলেন।

আদালতে আজ বাদী পক্ষের আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। আর ড. ইউনূসসহ চারজনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা এই মামলায় গত ১ জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। সেই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি আপিল করেন ড. ইউনূসসহ চারজন। এরপর শ্রম আপিল ট্রাইব্যুনাল শ্রম আদালতের দেওয়া সম্পূর্ণ রায়টি (কনভিকশন ও সেনটেনস) ৩ মার্চ পর্যন্ত স্থগিত করে চারজনকে জামিন দেন।

তবে শ্রম আদালতের দেয়া সম্পূর্ণ রায় ও আদেশ স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেয়া আদেশের অংশবিশেষের বৈধতা নিয়ে হাইকোর্টে ক্রিমিনাল রিভিশন করেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক। যেখানে রায়ের (কনভিকশন) দোষী সাব্যস্তকরণ অংশটি স্থগিত করার বিরুদ্ধে প্রতিকার চাওয়া হয়। তবে শ্রম আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করায় সাজার অংশটি স্থগিত করা নিয়ে কোন আপত্তি করেনি কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এমন প্রেক্ষাপটে হাইকোর্ট রিভিশন আবেদনের শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন। রুলে শ্রম আদালতের দেওয়া সম্পূর্ণ রায় ও আদেশের কার্যক্রম স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া আদেশটি কেন বাতিল হবে না, তা জানতে চাওয়া হয়। সেই রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে সোমবার রায় দেওয়া হাইকোর্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. ইউনূসশ্রম আদালতহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাদা ছোড়াছুড়ি নয়, ‘ওমর’ নির্মাতার ইতিবাচক বার্তা

পরবর্তী

প্রাথমিক শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ ঘোষণা

পরবর্তী

প্রাথমিক শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ ঘোষণা

একাদশেই ছিলেন না, কুড়িয়ে পাওয়া সুযোগে ফিফটি

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT