চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. ইউনূসকে আত্মসমর্পণ করতে সময় দিলেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আদালত
A A

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বর্তমানে দেশের বাইরে থাকা নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে কোনো প্রকার হয়রানি ছাড়া নির্বিঘ্নে আদালতে আত্মসমর্পণ করতে ৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট।

ড. মুহাম্মদ ইউনূসের ভাইয়ের করা এক রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সোমবার আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

আজকের আদেশের বিষয়ে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন: ‘ড.মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে লেবার কোর্টে তিনটা মামলা হয়। এরপর উনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তবে যখন মামলা হয় তখন তিনি দেশের বাইরে ছিলেন। এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির সময়ও তিনি দেশের বাইরে ছিলেন। তাই এখন ইউনূস বিদেশ থেকে এয়ারপোর্টে আসলে গ্রেপ্তার হতে পারেন আশঙ্কা করে উনার ভাই মুহাম্মদ ইব্রাহিম একটি রিট পিটিশন করেন। সেই রিটে বলা হয়: ড. মুহাম্মদ ইউনূস একজন বিশিষ্ট নাগরিক এবং নোবেল বিজয়ী। ওনার আদালতের থেকে লুকিয়ে থাকার কোনো কারণ নেই। উনি দেশে এসে আদালতে যাবেন। হাইকোর্ট এসব বিষয় শুনে আদেশ দিয়েছেন। আদালত তার আদেশে দেশে আসার পর ড. মুহাম্মদ ইউনূসকে কোনো প্রকার হয়রানি ছাড়া নির্বিঘ্নে আদালতে আত্মসমর্পণ করতে ৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন।’

এর আগে যে তিন মামলায় ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিলো সেই তিন মামলার কার্যক্রম ২৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট।

তার আগে গ্রামীণ কমিউনিকেশনসের (ট্রেড ইউনিয়ন গঠনের কারণে চাকরিচ্যুত করার অভিযোগ আনা) তিন কর্মচারীর করা তিন মামলায় সমনের জবাব দিতে আদালতে হাজির না হওয়ায় গত ৯ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Reneta

শ্রম আদালতে হওয়া তিনটি মামলাতেই গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে আসামি করা হয় গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা এবং উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীনকে। তবে শ্রম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত নাজনীন সুলতানা ও খন্দকার আবু আবেদীনের জামিন মঞ্জুর করেন। পরবর্তীতে এই মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খন্দকার আবু আবেদীন। সেই আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিন মামলার কার্যক্রম ২৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করে আদেশ দেন।

২০০৬ সালে শান্তিতে নোবেল পান ড. মুহাম্মদ ইউনুস। অবসর গ্রহণের সময়সীমা নিয়ে এক বিতর্কের পর ২০১১ সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহম্মদ ইউনুসকে অপসারণ করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আত্মসমর্পণড. মুহাম্মদ ইউনূসহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT