রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর ইউনুস হত্যা মামলার পুন:বিচারের রায়ে দুই জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় ছিলেন। কারাদন্ডাদেল পাওয়া আসামিরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের শফিউল্লাহ এবং নওগাঁর সারকডাঙ্গা এলাকার শহিদুল্লা।
২০০৪ সালের ২৪ ডিসেম্বর ভোরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসামীরা ছুরিকাঘাত করে হত্যা করে অধ্যাপক ডক্টর ইউনুসকে। ২০১০ সালের ২৮ জানুয়ারি ওই হত্যা মামলার রায়ে জেএমবির ক্যাডার মামলার প্রধান দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
মামলার অপর ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।






