ফুটবল

ড্র করেও সেমিতে লিভারপুল

লিভারপুল ফুটবল দল মাঠে খেলা উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে খেলছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যানফিল্ডে নিজেদের সবটা দিয়ে লড়াই করেও চ্যাম্পিয়নস লিগের সেমিতে পা রাখতে পারেনি বেনফিকা। ৩-৩ গোলের ড্রয়ের ম্যাচে দুই লেগে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল।

শেষ চারের লড়াইয়ের প্রথম লেগের ম্যাচে আগামী ২৭ এপ্রিল অ্যানফিল্ডে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে ক্লপের দল।

প্রথম লেগে ৩-১ গোলে পিছিয়ে থাকা বেনফিকার এ ম্যাচে হারানোর কিছু ছিল না। প্রাপ্তি হতে পারত অনেক কিছুই যদি না অফসাইডের কল্যাণে দুটি গোল বাতিল হয়ে যেত।

লিভারপুলের ডেরায় শুরু থেকেই নিজেদের উজাড় করে সামর্থ্যের সবটুকও নিংড়ে দিয়েছে নেলসন ভেরিসিমোর দল। ২১ মিনিটে ইব্রাহিম কোনাতের হেড থেকে এগিয়ে যায় লিভারপুল। খানিক পর দারউইন নুনেস বল জালে পাঠিয়ে সমতায় ফিরলেও অফসাইডের কল্যাণে সমতায় ফেরা হয়নি বেনফিকার। পরে ৩২ মিনিটে রামোসের গোলে সমতায় থেকে বিরতিতে যায় বেনফিকা।

বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে ফিরমিনোর গোলে লিড নেয় ইয়ূর্গেন ক্লপের দল। ৬৫ মিনিটে জোড়া গোল আদায় করে দলের ব্যবধান ৩-১ করেন ফিরমিনো।

পিছিয়ে পরেও ধমে যায়নি বেনফিকা। ৭৩ মিনিটে রোমান ইয়ারেমচুকের গোলে ব্যবধান কমায়। সাত মিনিট পর ম্যাচে সমতায় ফেরায় নুনেস। যোগ করা সময়ে নুনেস বল জালে পাঠালেও অফসাইডের বাঁশি বাজায় গোল হয়নি। ফলাফল দুই গোলে পিছিয়ে থেকে কোয়ার্টারেই থামতে হয়েছে বেনফিকাকে।

বিষয়:কোনাতে ক্লপ চ্যাম্পিয়নস লিগ ফিরমিনো বেনফিকা লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…