চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোরিয়ান যেতে না যেতেই বাহামায় আসছে নতুন ঝড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ঘূর্ণিঝড়-নতুন ঝড়-বাহামায়

হারিকেন ডোরিয়ানের তাণ্ডবের দুই সপ্তাহ পেরোতে পারল না, এরই মধ্যে নতুন করে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জের দিকে। ঝড়টি দুই মাত্রার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

বিবিসি জানিয়েছে, বাহামা উপকূল থেকে সামান্য দূরে তৈরি হওয়া নয় মাত্রার ক্রান্তীয় নিম্নচাপ আগামী দুই দিনের মধ্যেই একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আগ পর্যন্ত এর নামকরণ করা হবে না। তবে বেনামি এই নিম্নচাপের প্রভাবে শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার পর্যন্ত পুরো অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৩৯ কিলোমিটার গতিতে তীব্র ঝড়ো বাতাস বইছে।

বাহামায় সামনের দিনগুলোতে নিম্নচাপের প্রভাবে ১০ সেন্টিমিটার বৃষ্টিপাত এবং প্রতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছেন দেশটির আবহাওয়াবিদরা।

দুই সপ্তাহ আগের হারিকেন ডোরিয়ানের ফলে এখনো বাহামা দ্বীপপুঞ্জ ও আশপাশের এলাকার প্রায় ১৩শ’ মানুষ নিখোঁজ রয়েছেন। নিহত হয়েছেন অন্তত ৩০ জন।

ডোরিয়ানের আঘাতে ক্ষতিগ্রস্ত কমপক্ষে ১৫ হাজার মানুষের জন্য আশ্রয়, খাদ্য এবং চিকিৎসার জরুরি প্রয়োজন। নতুন ঝড়ের আঘাতে বন্যার পানি বেড়ে গেলে তাতে উদ্ধার ও ত্রাণ চেষ্টা ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়বাহামা-হারিকেনহারিকেনহারিকেন ডোরিয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT