চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোপিং কেলেঙ্কারিতে সামার অলিম্পিকে অনিশ্চয়তায় রাশিয়া

সাবিত খানসাবিত খান
৩:২৫ অপরাহ্ন ০৯, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

খেলাধুলার জগতে ডোপিং অপরাধ বিষয়ে নজরদারি সংস্থা ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) এর একটি কমিশন তাদের এক প্রতিবেদনে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে। এর ফলে আগামী বছর ব্রাজিলের রিউ ডি জেনিরুতে অনুষ্ঠিতব্য সামার অলিম্পিক গেমসে রাশিয়ার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) যৌথ উদ্যোগে সৃষ্ট ওয়াডা’এর এর একটি স্বাধীন কমিশন রাশিয়ার অ্যাথলেটিক্স এর ডোপিং, গোপনীয়তা এবং অর্থের বিনিময়ে ডোপিং পরীক্ষার নমুনা ধ্বংসের অভিযোগ যাচাই করে এই প্রস্তাব দেয়। বিশ্ব ক্রিড়া পরিচালনা পর্ষদ ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশনও (আইএএএফ) এই অপরাধের সাথে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।

সাবেক ওয়াডা সভাপতি ডিক পৌন্ড এর সভাপতিত্বে কমিশনটি ৩২ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে রাশিয়ার ‘রাষ্ট্রীয় সহোযোগিতায়’ পরিচালিত বৃহৎ পরিসরের ডোপিং প্রোগ্রামের ফলে ২০১২ সালের লন্ডন অলিম্পিক কলুষিত হয় বলে প্রকাশ পায়। সোমবার এক সংবাদ সম্মেলনে ডিক বলেন, ২০১৬ সালের অলিম্পিক গেমসের জন্য আমরা রাশিয়ান ফেডারেশনকে নিষিদ্ধ করার সুপারিশ করছি।

প্রতারণার গভীর শিকার উল্লেখ করে সম্পূর্ণ পরিবর্তন না হলে আগামী বছর রিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমস থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়। ইন্টারপোলের পক্ষ থেকেও বলা হয়েছে তারা দুর্নীতি এবং ডোপিং বিষয়গুলো নিয়ে তদন্ত করবে।

প্রতিবেদনে বের হয়ে আসে, মস্কো পরীক্ষাগারের প্রধান গ্রিগোরি রোডচেনকো ২০১৪ সালের ডিসেম্বরে ওয়াডা কর্মকর্তাদের সফরের কিছু সময় আগে ইচ্ছাকৃতভাবে ১,৪১৭ টি নমুনা নষ্ট করে। রাশিয়ার ডোপিং অপরাধে সন্দেহভাজন অ্যাথলেটদের বিপক্ষে অ্যাথলেটিকসের পরিচালনা পর্ষদ এবং রাশিয়ান ফেডারেশনের ‘বিস্তৃত নিষ্ক্রিয়তা’র ফলে লন্ডন অলিম্পিক ‘কলুষিত’ হয়েছিলো বলে প্রকাশ পায় প্রতিবেদনে।

প্রতিবেদনটিকে উদ্বেগজনক মন্তব্য করে পরিচালনা পর্ষদের সদস্যদের অনুমোদন নিয়ে রাশিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশনের (এআরএফ) বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়া যায় তা পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন আইএএএফ সভাপতি সেবাস্টিয়ান কো। গৃহীত ব্যবস্থার মধ্যে রাশিয়াকে বহিষ্কারের বিষয়টিও থাকতে পারে বলে জানান তিনি।

Reneta

জার্মানির আঞ্চলিক সম্প্রচার সংস্থার যৌথ প্রতিষ্ঠান এআরডি’এর ‘দ্য সিক্রেটস অব ডোপিং : হাউ রাশিয়া মেকস ইটস উইনার্স’ শিরোনামের একটি তথ্যচিত্র প্রকাশের পর ১১ মাস ধরে এর সত্যতা যাচাইয়ে চালানো পরীক্ষায় যথাযথ প্রমাণ পায় ওয়াডা’এর কমিশন।

এছাড়াও ডোপিং এর অপরাধে পাঁচজন অ্যাথলেট এবং পাঁচজন কোচকে আজীবন নিষিদ্ধ করারও সুপারিশ করা হয়েছে প্রতিবেদনটিতে। এর মধ্যে দুই জন মারিয়া স্যাভিনোভা এবং একাতেরিনা পোয়েস্তোগোভা ২০১২ সালের অলিম্পিকে ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতায় যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ পদক বিজয়ী।

তবে রাশিয়ার ক্রিড়া মন্ত্রী ভিটালি মুতকো সকল অভিযোগ অস্বিকার করেছেন। এছাড়াও ওয়াডা’এর বিরুদ্ধে ডোপিং বিষয়ক প্রতিষ্ঠিত নীতিমালা অনুসরণ না করার অভিযোগ করেছে এআরএফ।

সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান

Jui  Banner Campaign
ট্যাগ: অলিম্পিকঅলিম্পিক ২০১৬ডোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT