বাংলাদেশ

ডেসটিনি: অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় ৪৬ জনের কারাদণ্ড

ডেস্টিনি লোগো, বিশ্ব মানচিত্রের সাথে সংযুক্ত, প্রযুক্তি ও স্বপ্নের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেস্টিনি লোগো, যেখানে বিশ্ব মানচিত্রের সাথে সংযুক্ত, প্রযুক্তি ও স্বপ্নের প্রতীক হিসেবে দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন অর রশীদ বীর প্রতীকসহ সংশ্লিষ্ট ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

এ মামলায় রফিকুল আমীনের ১২ বছর, মোহাম্মদ হোসেনের ১০ বছর ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন অর রশীদ বীর প্রতীকের ৪ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার ৯০১ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে ২০১২ সালে মামলা দায়ের করা হয়। ২০১৪ সালে এ মামলা চার্জশিট দেয়া হলে পরবর্তীতে ২০১৬ সালে অভিযোগ গঠনের মধ্যদিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

আসামীদের মধ্যে রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেন কারাগারে আটক আছেন। সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন অর রশীদ বীর প্রতীক সহ ৫ জন জামিনে রয়েছেন। বাকিরা পলাতক রয়েছেন।

বিষয়:ডেসটিনি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…