আদালত

ডেসটিনির এমডি রফিকুল আমীনের আপিল শুনবেন হাইকোর্ট

ডেস্টিনি ডেভেলপার রফিকুল আমীন এর ছবি, বাংলাদেশের একজন ব্যবসায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেস্টিনি ডেভেলপার রফিকুল আমীন এর ছবি, তিনি বাংলাদেশের একজন ব্যবসায়ী ও ডেস্টিনি ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ১২ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ রফিকুল আমীনের ২০০ কোটি টাকা অর্থদণ্ড স্থগিত করে আপিলটি  শুনানির জন্য গ্রহণ করেছেন বলে সমবার জানান আইনজীবী উজ্জ্বল কুমার ভৌমিক।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির অর্থ আত্মসাৎ ও পাচারের ওই মামলায় রায়ে রফিকুল আমীন, কোম্পানির প্রেসিডেন্ট এম হারুন-অর-রশীদসহ ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়। রফিকুলকে ১২ বছরের কারাদণ্ড ও ২০০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে গত ১৬ জুন হাইকোর্টে আপিল করেন রফিকুল আমীন।

বিষয়:ডেসটিনিরফিকুল আমীনহাইকোর্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…