চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেম্বেলেকে দল খুঁজতে বলেছে বার্সেলোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুম শুরুর আগে বার্সেলোনার উসমান ডেম্বেলেকে নিয়ে অনেক কথা হয়েছিল। ইউরোপের বড় বড় ক্লাব তাকে দলে নেয়ার জন্য উঠেপড়ে লেগেছিল। বার্সা সেসময় ছাড়তে রাজি হয়নি। মৌসুমের শুরুর দিকে কাতালান জার্সিতে বেশ নজরও কাড়ছিলেন ফ্রান্স তারকা। মৌসুম মাঝপথে গড়াতেই ভিন্ন সুর, ডেম্বেলেকে জানুয়ারির গ্রীষ্মকালীন দলবদলে নতুন ক্লাব খুঁজে নিতে বলেছে বার্সা। স্প্যানিশ মিডিয়া এমন তথ্যই জানাচ্ছে।

মৌসুমের প্রথমদিকে সুযোগ পেলেও ধীরে ধীরে সেরা একাদশে সুযোগ হারান ডেম্বেলে। রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হচ্ছিল সময়। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে দলে থাকলেও সুযোগ পাননি। অবশ্য লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোতে নেমে একটি গোল করিয়েছেন।

বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দের রোটেশন পদ্ধতির কারণে সামনের দিনগুলোতে নিয়মিত সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না ডেম্বেলের। ফরাসি তারকা ক্লাবের ড্রেসিংরুমে কিছু শৃঙ্খলাভঙ্গের মত কাজও করেছেন বলে শোনা যাচ্ছিল। ক্লাবের সূত্রে যদিও সেসব অভিযোগ খারিজ করে দিয়েছে। তবে নতুন ক্লাব খুঁজতে বলেছে। এখন দেখার, শেষঅবধি ডেম্বেলের পরবর্তী গন্তব্য কোথায় হয়।

২০১৭ সালের আগস্টে বিশ্বের দ্বিতীয় দামি ফুটবলার বানিয়ে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ডেম্বেলেকে দলে টানে স্প্যানিশ জায়ান্টরা। প্রাথমিক চুক্তি হিসেবে তার জন্য বার্সার কাছ থেকে ১০৫ মিলিয়ন ইউরো দাম পায় বরুশিয়া। সঙ্গে আনুষঙ্গিক এবং বোনাস-ভাতা হিসেবে যোগ হয় আরও ৪৫ মিলিয়ন। মোট ১৫০ মিলিয়ন ইউরো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উসমান ডেম্বেলেবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT