চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেম্বেলেকে ‘ক্ষমা করলেন’ জাভি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বেতন বাড়ানো নিয়ে বার্সেলোনার সঙ্গে অতি-মাত্রায় দরকষাকষি করেছিলেন উসমানে ডেম্বেলে। না বাড়ালে মৌসুমের বাকি অংশে তিনি না খেলার হুমকিও দিয়ে রেখেছিলেন।

বার্সাও তাকে অন্য ক্লাব খুঁজে নিতে বলে দেয়। কোচ জাভির সঙ্গেও হয়েছিল সম্পর্কের দূরত্ব।

এতকিছুর পরও অবশ্য কাতালান ক্লাবটিতেই থেকে গেছেন ডেম্বেলে। চলতি মাসের প্রথম সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্কোয়াডে ফেরেন ডেম্বেলে। যদিও গত ৬ ফেব্রুয়ারি হওয়া তিনি সাইডবেঞ্চে ছিলেন।

সেই ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-২ গোলের জয় পায় বার্সেলোনা। গ্যালারিতে থাকা দর্শকরা ফ্রান্সের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার উসমান ডেম্বেলেকে দুয়ো দেন।

এ ঘটনার পর বার্সা সমর্থকদের উদ্দেশ্যে ডেম্বেলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে জাভি বলেছিলেন, ‘আমি চাই তারা উসমানেকে সমর্থন করুক। তাদের বলবো যেন তাকে নিয়ে বিদ্রূপ বন্ধ করে।’

সেই ম্যাচেই জাভি অবশ্য ডেম্বেলেকে মাঠে নামানোর পরিকল্পনা নিয়েই রেখেছিলেন। ৬৯ মিনিটের মাথায় দানি আলভেজ লাল কার্ড দেখায় সেটি আর হয়ে ওঠেনি বলে জানান।

Reneta

‘ওর মাঠে আসার বিষয়টি (মাথায়) ছিল। কিন্তু লাল কার্ড এবং খেলা চলাকালীন যে পরিস্থিতি ছিল, তার কারণে অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম।’

এতকিছুর পরও ডেম্বেলে আদৌ বার্সা কোচের কাছ থেকে ক্ষমা পেয়েছেন কিনা, তা নিয়ে রয়ে গিয়েছিল সংশয়। এবার হল সেই সংশয়ের অবসান।

গত রোববার আবারও বার্সার জার্সি পরে মাঠে নামলেন ডেম্বেলে। এস্পানিওলের বিপক্ষে খেলা ৭২ মিনিটে জর্ডি আলবার বদলি হিসেবে তিনি মাঠে নামেন।

গত ৮ জানুয়ারি কোপা ডেল রে’তে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে বার্সা স্কোয়াড থেকে বাদ পড়েন ডেম্বেলে। মাসখানেক পর আবারো তাকে ডার্বি ম্যাচের মধ্য দিয়ে মাঠে দেখা গেল। আর তাতেই বোঝা গেল, তার প্রতি জাভির ভেতর জমে থাকা ক্ষোভের হয়েছে অবসান। করে দিয়েছেন ক্ষমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিডেম্বেলেবার্সাবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT