চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেম্বেলেকে আচরণ পাল্টাতে বলছেন ফ্রান্স কোচও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

উসমানে ডেম্বেলের শৃঙ্খলা নিয়ে মোটেও খুশি নন বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে। সেজন্য রোববার রিয়াল বেটিস ম্যাচে এ ফরাসি ফরোয়ার্ডকে দলেও রাখেননি। ডেম্বেলের এমন আচরণ নিয়ে বার্সা কোচের সঙ্গে সুর মেলালেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশমও। জানালেন, উঠতি এ তারকার এমন আচরণ বেশ পুরনোই!

গত বছর শত মিলিয়ন ইউরো খরচ করে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ডেম্বেলেকে দলে টেনেছিল বার্সা। কিন্তু এরপরও এত দামি ফরোয়ার্ডকে বেশিরভাগ সময়ই বসে থাকতে হয় সাইডবেঞ্চে। পেছনে মূল কারণ ডেম্বেলের অপেশাদারিত্ব!

বেশিরভাগ সময়ই অনুশীলনে দেরি করে আসেন ডেম্বেলে। ড্রেসিংরুমেও তার আচরণ বেশ প্রশ্নবিদ্ধ! এসব কাণ্ডে বেশ বিরক্ত বার্সা কোচ। সংবাদ সম্মেলনে বিশ্বকাপজয়ী ফ্রান্সের কোচ দেশমও বললেন, জাতীয় দলেও একই আচরণ করেন ডেম্বেলে। আর দেরি করে আসার সময় কোনো না কোনো অজুহাত তৈরি করেই আসেন এ ফরোয়ার্ড।

‘আমি জানি সে যখন দেরি করে আসে তার কোনো না কোনো অজুহাত তৈরিই থাকে। সে নিজেকে রক্ষা করতে গিয়ে বলে আমিও কিন্তু একা না। উসমানের দেরি করে আসার পুরনো অভ্যাস আছে।’

তাই বলে ডেম্বেলের উপর থেকে ভরসা হারাচ্ছেন না ফ্রান্স কোচ। পরামর্শ দিচ্ছেন আচরণ পাল্টানোর জন্য, ‘সে বেশ তরুণ একজন খেলোয়াড়। একদিন নিজেকে শোধরাবে এমন আশাও হারাচ্ছি না। কিছু কিছু বিষয় সে প্রতিনিয়তই করে যাচ্ছে। তবে যতদ্রুত নিজেকে সংশোধন করবে ততই সবার জন্য মঙ্গল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উসমানে ডেম্বেলেবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT