চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেমোক্র্যাটরা ‘ছাড় প্রস্তাব’ না মানায় ক্ষুব্ধ ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ন ২১, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-মেক্সিকো-দেয়াল-প্রাচীর নির্মাণ-ছাড় প্রস্তাব

একমাস ছাড়িয়ে যাওয়া মার্কিন সরকারের আংশিক অচলাবস্থার অবসান ঘটাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা মেনে না নেয়ায় ডেমোক্র্যাটদের ওপর ক্ষেপে গিয়েছেন তিনি। কড়া ভাষায় আক্রমণও করেছেন তাদের।

ট্রাম্প বলেছেন, মেক্সিকোর সঙ্গে সীমান্তে দেয়াল তৈরির ব্যাপারে অন্যান্য দিকে কিছু ‘ছাড়’ দিয়ে তার নতুন পরিকল্পনা উপস্থাপন করার আগেই সেগুলো প্রত্যাখ্যান করা হয়েছে।

শনিবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, নতুন প্রস্তাবিত পরিকল্পনার মধ্য দিয়ে তিনি নিজের আগের দাবি থেকে বেশ কিছু ‘ছাড়’ দিচ্ছেন। এর বিনিময়ে মেক্সিকোর সঙ্গে সীমান্ত প্রাচীর নির্মাণে ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ চান তিনি। তাহলেই তিনি বার্ষিক বাজেট বিলে সই করবেন।

ডেমোক্র্যাটরা নিজেদের অবস্থানে অনড় থাকায় এর জবাবে ক্ষুব্ধ হয়ে টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি ও অন্য ডেমোক্র্যাটরা তার প্রস্তাব শোনার আগেই প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, প্রতিপক্ষরা সীমান্তে দেয়ালের অভাবে হওয়া সন্ত্রাস আর মাদকের প্রাচুর্য দেখছে না। ‘তারা দেখছে শুধু ২০২০ – যে নির্বাচনেও তারা জিততে পারবে না।’

শনিবারের ভাষণে ট্রাম্প ড্রিমার এবং ‘টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাস (টিপিএস)’ ধারীদের নিয়ে নতুন পরিকল্পনাগুলো তুলে ধরেছিলেন।

Reneta

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৭ লাখের মতো ড্রিমার রয়েছে। তারা ছোটবেলায় কোনো এক সময় অবৈধভাবে বাবামায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঢুকে বসবাস শুরু করেছিল। ড্রিমাররা বর্তমানে একটি বিশেষ প্রকল্পের অধীনে বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকছে। এ প্রকল্প তাদেরকে সেখানে কাজ করার সুযোগ দিলেও নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেয় না।

ক্ষমতায় আসার পর থেকেই এই প্রকল্পটি বাতিল করার চেষ্টায় আছেন ট্রাম্প।

কিন্তু এবার প্রেসিডেন্ট ঘোষণা দিলেন আপাতত প্রকল্পটি বাতিল না করে বরং এর মেয়াদ আরও তিন বছর বাড়াবেন তিনি, যেন ড্রিমাররা বৈধ ওয়ার্ক পারমিটেই এ সময়টা কাজ চালিয়ে যেতে পারে।

টিপিএসধারীদের ভিসার মেয়াদও তিন বছর বাড়ানোর আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিন লাখেরও বেশি মানুষ যুদ্ধ বা অন্য কোনো ভয়াবহ বিপর্যয় বিধ্বস্ত দেশ থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছে এবং টিপিএসের অধীনে কাজ করছে।ডোনাল্ড ট্রাম্প-অচলাবস্থা-ছাড়

এতদিন এই পদ্ধতিটিরও বিপক্ষে ট্রাম্প।

এছাড়াও ৮শ’ মিলিয়ন মার্কিন ডলার জরুরি মানবিক সহায়তা, আরও ২ হাজার ৭৫০ জন বর্ডার এজেন্ট ও নিরাপত্তাকর্মী এবং ৭৫টি নতুন অভিবাসন বিচারক টিম নিয়োগের প্রস্তাব দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই ডেমোক্র্যাটদের প্রস্তাবের প্রেক্ষিতে তাদের শান্ত করার চেষ্টা এগুলো।

প্রস্তাবগুলোকে ‘অগ্রহণযোগ্য’, ‘প্রক্রিয়া স্থবিরকারী’ এবং ‘জিম্মি করার মনোভাব’ বলে মন্তব্য করে প্রত্যাখ্যান করেন ডেমোক্র্যাটরা।

ট্রাম্পের ভাষণের আগেই অবশ্য ডেমোক্র্যাট কংগ্রেসম্যানরা আবারও বরাদ্দ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং বলেছিলেন, ভাষণে প্রেসিডেন্ট যেমন ছাড়ের কথাই বলুন না কেন, তারা সেসব মানবেন না।

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমেক্সিকোযুক্তরাষ্ট্র-মেক্সিকোসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT