চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অচলাবস্থা নিরসনে ‘ছাড়’ দিতে রাজি ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-অচলাবস্থা-ছাড়

একমাস ছাড়িয়ে যাওয়া মার্কিন সরকারের আংশিক অচলাবস্থার অবসান ঘটাতে মেক্সিকোর সঙ্গে সীমান্তে দেয়াল তৈরির ব্যাপারে নতুন প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এর মধ্য দিয়ে নিজের আগের দাবি থেকে বেশ কিছু ‘ছাড়’ দিচ্ছেন তিনি।

এই কথিত ছাড়গুলোর একটি হচ্ছে ড্রিমারদেরকে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেয়া। ‘ড্রিমার’ বলতে বোঝায় সেসব তরুণ অভিবাসীদের, যারা শিশুকালে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল।

শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ ট্রাম্প শুরু করেন অভিবাসীদের আমন্ত্রণ জানানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের গর্বিত ইতিহাস রয়েছে – এই বলে। কিন্তু এই প্রক্রিয়াটি ‘দীর্ঘ সময় ধরে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে’ বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, তাই তিনি এবার কংগ্রেসকে এমন একটি পথ দেখাতে চান যাতে একদিকে যেমন প্রক্রিয়াটিতে লেগে থাকা জট খুলে যাবে, অন্যদিকে প্রশাসনও চলমান শাটডাউন থেকে বেরিয়ে আসতে পারবে।

তারপর তিনি ড্রিমার এবং ‘টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাস (টিপিএস)’ ধারীদের নিয়ে নতুন পরিকল্পনাগুলো তুলে ধরেন। ড্রিমার ও টিপিএস প্রকল্পের বিরুদ্ধে থাকলেও আপাতত পরিস্থিতি নিজের পক্ষে নিতে সামান্য সময় বাড়ানোর প্রস্তাব করলেন তিনি।

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৭ লাখের মতো ড্রিমার রয়েছে। তারা ছোটবেলায় কোনো এক সময় অবৈধভাবে বাবামায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঢুকে বসবাস শুরু করেছিল। ড্রিমাররা বর্তমানে একটি বিশেষ প্রকল্পের অধীনে বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকছে। এ প্রকল্প তাদেরকে সেখানে কাজ করার সুযোগ দিলেও নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেয় না।

ক্ষমতায় আসার পর থেকেই এই প্রকল্পটি বাতিল করার চেষ্টায় আছেন ট্রাম্প।

কিন্তু এবার প্রেসিডেন্ট ঘোষণা দিলেন আপাতত প্রকল্পটি বাতিল না করে বরং এর মেয়াদ আরও তিন বছর বাড়াবেন তিনি, যেন ড্রিমাররা বৈধ ওয়ার্ক পারমিটেই এ সময়টা কাজ চালিয়ে যেতে পারে।

টিপিএসধারীদের ভিসার মেয়াদও তিন বছর বাড়ানোর আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিন লাখেরও বেশি মানুষ যুদ্ধ বা অন্য কোনো ভয়াবহ বিপর্যয় বিধ্বস্ত দেশ থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছে এবং টিপিএসের অধীনে কাজ করছে।

এতদিন এই পদ্ধতিটিরও বিপক্ষে ট্রাম্প।ডোনাল্ড ট্রাম্প-অচলাবস্থা-ছাড়

এছাড়াও ৮শ’ মিলিয়ন মার্কিন ডলার জরুরি মানবিক সহায়তা, আরও ২ হাজার ৭৫০ জন বর্ডার এজেন্ট ও নিরাপত্তাকর্মী এবং ৭৫টি নতুন অভিবাসন বিচারক টিম নিয়োগের প্রস্তাব দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই ডেমোক্র্যাটদের প্রস্তাবের প্রেক্ষিতে তাদের শান্ত করার চেষ্টা এগুলো।

অবশ্য এরপরও খুব একটা লাভ হবে কিনা সন্দেহ রয়েছে। কেননা ট্রাম্পের ভাষণের আগেই ডেমোক্র্যাট কংগ্রেসম্যানরা আবারও বরাদ্দ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং বলেছিলেন, ভাষণে প্রেসিডেন্ট যেমন ছাড়ের কথাই বলুন না কেন, তারা সেসব মানবেন না।

তবে সবকিছুর পরও তালগাছটা তারই লাগবে! অর্থাৎ দেয়াল তুলতে বাজেট থেকে দাবি করা ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ থেকে সরতে রাজি নন তিনি।

তিনি ভাষণে আবারও ব্যাখ্যা করেছেন কেন প্রাচীরটি জরুরি এবং জোর দিয়ে বলেছেন, এটি কোনো নিরবচ্ছিন্ন কাঠামো নয়। শুধু যে এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেখানে ইস্পাত দিয়ে দেয়াল নির্মাণ হবে।

মার্কিন ইতিহাসে দীর্ঘতম এই ‘শাটডাউন’ বা অচলাবস্থায় এ পর্যন্ত ৮ লাখের মতো সরকারি কর্মী বেতন পাচ্ছেন না।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমেক্সিকোযুক্তরাষ্ট্র-মেক্সিকোসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাবিতে সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি ঘোষণা

পরবর্তী

১৯ এর শুভেচ্ছা

পরবর্তী

১৯ এর শুভেচ্ছা

'কথাবার্তা'য় তিশা-সিয়াম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT