ডেন্টাল কলেজের নেপালি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

ডেন্টাল কলেজের নেপালি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ছবি, যা বাংলাদেশের সংবাদে আলোচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর ভাটারা থানাধীন পাইওনিয়ার ডেন্টাল কলেজের শিক্ষার্থী নেপালি নাগরিক বিনিশা শাহ আত্মহত্যা করেছেন। পুলিশ বলছে প্রাথমিক পর্যায়ে ধারনা করা হচ্ছে, হতাশা থেকেই বিনিশা আত্মহত্যা করেছে।
মঙ্গলবার মেডিকেল কলেজটির হোস্টেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ভাটারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, দুপুর পৌনে ২টার দিকে আত্মহত্যার খবর পাই। শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা যায় বিনিশা শাহ পাইওনিয়ার ডেন্টাল কলেজের ২২তম ব্যাচের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার তার টার্ম-২ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার আধাঘণ্টা আগেই খাতা জমা দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে যান এবং হোস্টেল কক্ষে গিয়ে আত্মহত্যা করেন।
গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, মঙ্গলবার তার টার্ম-২ পরীক্ষা ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে শিক্ষকরা তাকে ধরে ফেলে, কিন্তু পরীক্ষা দিতে বারণ করেনি। বিনিশা নিজেই হল থেকে বেরিয়ে যান। হতাশা থেকেই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা আত্মহত্যার সম্ভাব্য কারণ খতিয়ে দেখছি। ক্রাইম সিন ইউনিট তার ঘর থেকে আলামত সংগ্রহ করেছে।






