চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেনমার্ক সম্মেলনে চার স্বর্ণ কিশোরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

কিশোরী ও নারীর উন্নয়নে বিশ্বব্যাপী একযোগে কাজ করার প্রত্যয় নিয়ে ডেনমার্কের কোপেনহেগেনে শেষ হলো উইমেন ডেলিভার সম্মেলন ২০১৬। বর্ষসেরা চার স্বর্ণ কিশোরী প্রথমবারের মতো ইয়ুথ লিডার হিসেবে সম্মেলনে অংশ গ্রহণ করেছে।

৮ বিভাগ ও ৬৪ জেলায় গত দু’বছরে কার্যক্রম সম্পন্ন করেছে কিশোরী সুস্বাস্থ্যে বাংলাদেশী নেটওয়ার্ক স্বর্ণকিশোরী। স্বর্ণকিশোরী ৬৪ জেলার কার্যক্রম মঞ্চে অঙ্গীকার ছিল আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি, ইউরোপ সফর ও উইমেন ডেলিভারে অংশগ্রহণ। ৪ জন বর্ষসেরা স্বর্ণকিশোরী – চ্যাম্পিয়ন, রানারআপ ও নির্বাচিত ইউথ লিডাররা এবার ডেনমার্কের কোপেনহেগেনে কিশোরী ও নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন উইমেন ডেলিভার ২০১৬-তে।

দু’কোটি কিশোরীর প্রতিনিধি হয়ে এ সম্মেলনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছে চার বর্ষসেরা স্বর্ণকিশোরী। তাদের প্রত্যাশা, এই সফর তাদের জ্ঞানকে বহুগুণে বাড়িয়ে দেবে, একেকটি বছর একেকটি নতুন দুয়ার খুলে দেবে আমাদের দেশের কিশোরীদের জন্য। স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন নতুন বিশ্ব চিনতে সাহায্য করছে বলে জানায় এই কিশোরীরা।

Banglabid

বিশ্বের ১৬৯ টি দেশের ৬ হাজার প্রতিনিধি, সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও সংগঠনের নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, নীতি নির্ধারক, ইউথ লিডার ও স্কলারদের অংশগ্রহণে ৩ বছর পর পর  অনুষ্ঠিত হওয়া চতুর্থ সম্মেলন এবার হলো কোপেনহেগেনে।

সম্মেলনে বাংলাদেশের সরব উপস্থিতি মুগ্ধ করেছে বিশ্ব নেতাদের। বাংলাদেশের সবাই সম্মিলিতভাবে কিশোরী ও নারীদের জন্য বিশ্বের সঙ্গে একযোগে এক গতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

স্বর্ণকিশোরী নেটওয়ার্কের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া বলেন, ‘বাংলাদেশের ২ কোটি মেয়ে এক সঙ্গে একটি ছাতার নিচে আসবে, যে ছাতাটি ধরে থাকব আমরা সবাই মিলে। সরকার, সরকারের সাতটি মন্ত্রণালয়, ইউএনএফপিএ, আন্তর্জাতিক দাতা সংস্থা, এনজিও – সবাই রয়েছে। কাজেই, চলুন আমরা কাজে লেগে যাই।’

Reneta

সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত বলেন, নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে প্রাসঙ্গিক সব কিছুই একটা কথার মাঝেই চলে আসে। সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে এবং সবাইকে সমান অধিকার দেয়ার জন্য পরিবেশ তৈরি করতে হবে বলে জানান তিনি।

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, ‘আমাদের কাজ আমরা করব – এই চিন্তাটা আমাদের গ্রহণ করতে হবে। আপনারা যদি নিশ্চয়তা দিতে পারেন অর্থ প্রকৃত জনকল্যাণেই ব্যয় হবে, তবে বিশ্বাস রাখুন, আমি আমার ক্ষুদ্র শক্তিতে যেটুকু আছে সবটুকুই ব্যয় করব।’

স্বর্ণকিশোরী নেটওয়ার্ক এবং চ্যানেল আইয়ের সঙ্গে উইমেন ডেলিভার আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি সহযোগী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং এ এম ফাউন্ডেশন। উইমেন ডেলিভার প্রোগ্রামে নিজেদের সম্পৃক্ত করতে পেরে আনন্দ প্রকাশ করেন এ এম ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিব উল্লাহ ডন।

আন্তর্জাতিক শিক্ষাবৃত্তির এয়ারলাইন পার্টনার কাতার এয়ারওয়েজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বর্ণকিশোরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাঠেই প্রাণ গেল ফুটবলারের

পরবর্তী

গজারিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

পরবর্তী

গজারিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

ধ্বংসের আগে যাত্রাপথ পাল্টায়নি মিশরীয় বিমান

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT