চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু পরিস্থিতি: সবচেয়ে ঝুঁকিতে গুলশান এলাকা, তারপরে মিরপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
স্বাস্থ্য
A A
ডেঙ্গু জ্বর-মশা

রাজধানী ঢাকায় গত মে মাসে ডেঙ্গু মশার ঘনত্বের ঝুঁকিমাত্রা ছিলো প্রায় তেত্রিশ শতাংশ। জুলাই মাসের জরিপে এডিস মশার ঘনত্বের সেই ঝুঁকিমাত্রা বেড়ে ৪০ শতাংশর কাছাকাছি পৌঁছে। আশঙ্কার কথা, গুলশানের মতো রাজধানীর বিভিন্ন এলাকা বিশেষে সেই ঝুঁকিমাত্রা ৭০ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, মানুষের অসচেতনতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতায় ডেঙ্গু প্রতিরোধ করা যাচ্ছে না।

২০০০ সালের পর থেকে দেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়। প্রথম দিকে অজানা রোগ এবং রোগ ব্যবস্থাপনা জানা না থাকায় আক্রান্ত ও মৃত্যুর হার বেশি ছিলো। পরে রোগের কারণ ও ব্যবস্থাপনার জন্য জাতীয় চিকিৎসা গাইড লাইন প্রণয়নের মাধ্যমে ডেঙ্গু অনেকটা নিয়ন্ত্রণে আসে। সম্প্রতি ওই গাইড লাইন আপডেটও করা হয়েছে। তবে ২০১৬ সালে আবারো ডেঙ্গুতে আক্রান্তের হার বেড়ে যায়। ওই বছর শুধু আগষ্ট মাসেই চৌদ্দ শ’ ৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলো। মৃত্যু হয় ১০ জনের। চলতি বছর ২৯ আগষ্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তের শ’ সাতাশ জন আর মৃত্যু হয়েছে ৩ জনের।

এরপর থেকে রাজধানীতে এডিস মশার প্রজনন এলাকা সনাক্ত করে মশা নিধনের জন্য জরিপ কার্যক্রম শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। গত মে মাসে করা এক জরিপে দেখা যায় রাজধানীর উত্তর সিটি কপোরেশনে এডিস মশার ঘনত্ব ঝুঁকি ছিলো আঠাশ দশমিক চার পাঁচ শতাংশ। আর ঢাকা সিটির দক্ষিণ অংশে এ হার ছিলো বত্রিশ দশমিক আট চার। জুলাই মাসে তা ৪০ এ পৌঁছেছে। এর মধ্যে উত্তরের গুলশান এক’এ এডিস মশার ঘনত্ব ঝুঁকিমাত্রা-৭০, মিরপুর এগারোতে-৬০, মোহাম্মদপুর, মনিপুরিপাড়া, নিকেতন, গাবতলী এবং লালমাটিয়ায় ৪০ শতাংশ। যদিও এডিস মশার ঘনত্ব ঝুঁকির সহনীয় মাত্রা ২০।

সংশ্লিষ্টরা বলছেন, আগাম বর্ষা বা যখন তখন থেমে থেমে বৃষ্টি বা আবহাওয়াগত পরিবর্তনের জন্য এডিস মশার বংশ বিস্তারে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। ডেঙ্গুর মতো সংক্রমিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতায়-ব্যক্তি-প্রতিষ্ঠানও যথেষ্ট সচেতন নয়। এই বাস্তবতায় নাগরিক-সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে জবাবদিহি ও দায়িত্বশীল করতে ‘সংক্রমক রোগ নিয়ন্ত্রণ ও নির্মূল ২০১৮ আইন’ করবে সরকার।

সংশ্লিষ্টদের আশঙ্কা, ডেঙ্গু মশার ঘনত্ব বিবেচনায় ভর মৌসুম সেপ্টেম্বর মাসেও ডেঙ্গুর প্রকোপ থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাজারে আসছে আকর্ষণীয় বিএমডব্লিউ জেড-৪

পরবর্তী

বছরে তিন হাজার শিশু ডায়াবেটিকে আক্রান্ত

পরবর্তী

বছরে তিন হাজার শিশু ডায়াবেটিকে আক্রান্ত

গোলের খুশিতে দেয়ালে ঘুষি, কোচ আহত

সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT