চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু: এড়িয়ে যাচ্ছি কি?

মনদীপ ঘরাই মনদীপ ঘরাই
১১:৩৬ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০১৯
মতামত
A A
ডেঙ্গু জ্বর-মশা

কাল একটা ছবি খুব ভাইরাল হয়েছে। একটা বিল্ডিংয়ের বিভিন্ন তলার সানশেড জুড়ে ময়লা আবর্জনায় ভরপুর। এই যখন আমাদের বাসা-বাড়ির অবস্থা, তখন ডেঙ্গু এড়ানো যে কঠিন, তা সহজেই অনুমেয়। তার ওপর মশার ওষুধ নিয়ে হচ্ছে নানান আলোচনা। এসব দেখে অনেকেই অনেক উদ্যোগী হয়ে উঠেছেন বাসাবাড়ি পরিষ্কার অভিযানে। সত্যি সত্যিই ডেঙ্গুমুক্ত হচ্ছে হয়তো অনেক বাসা। তাহলে শিরোনামে এড়িয়ে যাবার কথা বললাম কেন? কী এড়িয়ে যাচ্ছি এই সতর্কতার সময়ে? উত্তরটা অনেকেরই জানা, তবে মাথায় আসছে না হয়তো।

দিনের সবচেয়ে বেশি সময় আমরা কোথায় কাটাই? উত্তরটা কর্মক্ষেত্র। সেটা ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল-কলেজ ভার্সিটি, ব্যবসায়ীদের জন্য দোকান, চাকুরিজীবীদের জন্য অফিস। বাসা পরিষ্কার করা সব সচেতন মানুষ কর্মক্ষেত্রে কতটা সচেতন?

অফিস রুমে ক’জন বাসার মতো কয়েল, লিকুইডেটর স্প্রে মেরে সতর্ক থাকছেন সবসময়?কাল একটা স্কুলে গিয়েছিলাম বাচ্চাদের মোটিভেট করতে। বিষয় ছিল ডেঙ্গু ও গুজব প্রতিরোধ। সেখানেও ক্লাসরুমে চোখে পড়লো না মশা তাড়ানোর কোন কিছু।

Banglabid

দিনের বেলাতেই নাকি এডিস মশার আক্রমণ সবচেয়ে বেশি হয়। তাহলে কর্মক্ষেত্রে সতর্কতার বিকল্প আছে কি?

আপনার, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে একটু নজর দিন। টয়লেট, এসি, চা বানানোর জায়গা…শেষ কবে ঘুরে দেখেছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন, সব পরিষ্কার আছে মনের মতো করে?

সময় নেই হাতে একদম। আজই সতর্ক হোন। বাসার পরিষ্কার-পরিচ্ছন্নতার মত কর্মক্ষেত্রের সচেতনতাও জরুরী।

Reneta

ডেঙ্গু রোগী শনাক্তস্কুল-কলেজ- ভার্সিটির শিক্ষকদের এগিয়ে আসতে হবে সর্বাগ্রে। ক্লাসরুম কিংবা হলগুলোতে পরিচ্ছন্নতা অভিযান দরকার নিবিড়ভাবে। শুধু ওষুধ ছিটানোতে সীমাবদ্ধ যেন না থাকে।

আপনার ঝকঝকে-তকতকে কর্পোরেট অফিস নেপথ্যে লালন করছে না তো এডিসের বংশকে? আজ থেকেই না হয় শুরু হোক চোখ মেলে দেখা। তবু হোক।

পত্রিকার পাতায় প্রতিটা মৃত্যু আমাদের কাছে নিছক সংখ্যা মাত্র। এর পেছনে কিন্তু মিশে থাকে পুরো পরিবারের আজীবন কান্না।

নিরাপদ হোক জীবন। কাটিয়ে উঠতে চাই ডেঙ্গুর কুপ্রভাব।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পক্ষে থাকলে জায়েজ বিপক্ষে গেলেই কেন নাজায়েজ?

পরবর্তী

মিন্নির আইনজীবী না পাওয়ার পেছনে শম্ভু-সুনাম?

পরবর্তী
ফাইল ফটো

মিন্নির আইনজীবী না পাওয়ার পেছনে শম্ভু-সুনাম?

যে কনসার্ট বিশ্বকে জানিয়েছিল বাংলাদেশের কথা

সর্বশেষ

ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

সবার শক্তি বাংলাদেশ

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT