চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু: ঈদের পর বাড়ছে রোগী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ন ১৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, স্বাস্থ্য
A A

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে না। আজ বুধবার পাবনা ও মাদারীপুরে দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ঈদের পরদিন থেকে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা আবারও বাড়ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনগণকে সচেতন হয়ে নিজের বাড়িঘর এবং চারপাশ পরিষ্কার রেখে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা করতে হবে।

বুধবার পাবনা জেনারেল হাসপাতালে মাহফুজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি পাবনা সদর উপজেলার চক রামানন্দপুর গ্রামে।

মাহফুজের স্বজনরা জানান, ভর্তি কোচিং করতে গিয়ে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয় মাহফুজ। ঈদের ছুটিতে বাড়িতে আসার পর অসুস্থ হয়ে পড়লে গতকাল মঙ্গলবার বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়াও মাদারীপুরের শিবচরে মারা গেছেন আব্দুল মজিদ (৭৫) নামে এক বৃদ্ধ। তিনি গত এক সপ্তাহ ধরে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তাকে শিবচরে নিয়ে আসা হয়। রাত ১টার দিকে তিনি মারা যান।

সরকারি হিসাব অনুযায়ী ডেঙ্গুতে এ পর্যন্ত ৪০ জন মারা গেছেন। তবে বেসরকারি হিসাব অনুযায়ী ৮৩ জনের মৃত্যু হয়েছে।

Reneta

১৮ মাস বয়সী শিশু মেহরীমার ঈদের আনন্দ কেড়ে নিয়েছে ডেঙ্গু। সঙ্গে তার ৮ বছরের বোন মুনও ঈদের দিন থেকে ডেঙ্গু আক্রান্ত। দুই মেয়েকে নিয়ে লড়ে যাচ্ছেন মা।

মুনের মতো পাঁচ মাস বয়সী নাফিসাও ডেঙ্গু জ্বরে হাসাপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪০ জন ভর্তি। বিএসএমএমইউ’র অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন।

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৭৩ জন। এ নিয়ে ৪৪৮ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি। এদের মধ্যে শিশু রয়েছে ১৭০ জন।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পাশাপাশি জনগণকে আরও সচেতন হতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১৮৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রাজধানী ঢাকার সরকারি-বেসরকারিসহ সারাদেশের প্রায় ৪০টি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৫৪৭ জন ডেঙ্গু আক্রান্ত। ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৪৭১ জন।

Jui  Banner Campaign
ট্যাগ: ডেঙ্গুডেঙ্গু জ্বরডেঙ্গু নিয়ন্ত্রণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রেস্টিজিয়াস ব্র্যান্ডস অব এশিয়া অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রমজানে পণ্যের দাম স্থিতিশীল রাখতে হিলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

নতুন সরকারের কাছে প্রত্যাশা কী?

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী প্রবীণা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন,  ছবি: সংগৃহীত।

ভয়-ভীতির সংস্কৃতি দূর করতে যা যা দরকার করব: তথ্যমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT