বিনোদন

‘ডেগ্রাসি’ তারকা জামিলের রহস্যজনক মৃত্যু

জামিলের কাছ থেকে নেওয়া একটি ছবি, রহস্যজনক পরিস্থিতিতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিলের ছবি, যিনি রহস্যজনক পরিস্থিতিতে রয়েছেন, এই ছবি চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আচমকাই সামনে এল হলিউড অভিনেতা জামিল ফ্রেঞ্চের মৃত্যুর খবর। একাধিক প্রজেক্টে কাজ করলেও দর্শক তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে নেটফিক্সের সিরিজ ‘ডেগ্রাসি : দ্য নেক্সট জেনারেশন’-এর জন্য।

জামিলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার এজেন্ট। জানা গেছে, সোমবার (১ মার্চ) জামিলের মৃত্যু হয়েছে। তবে কীভাবে মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। শুধু তাই নয়, এখন পর্যন্ত জামিলের মৃত্যুর কারণ অজানা।

মাত্র ২৯ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ হলিউড। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বহু সহকর্মী।

২০১৯ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের সিরিজ ‘ডেগ্রাসি : দ্য নেক্সট জেনারেশন’-এ ডেভ টার্নার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল জামিলকে। এছাড়াও নেটফিক্সের সিরিজ ‘সাউন্টট্রাক’ এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জামিল।

বিষয়:তারকা হলিউড তারকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…