চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডুব’ থেকে আপত্তিকর তথ্য বাদ দিতে হবে : মেহের আফরোজ শাওন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
‘ডুব’ থেকে আপত্তিকর তথ্য বাদ দিতে হবে: শাওন,
ছবি: ওবায়েদুল হক তুহিন

‘ডুব’ থেকে আপত্তিকর তথ্য বাদ দিতে হবে: শাওন, ছবি: ওবায়েদুল হক তুহিন

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবির অভিনয়শিল্পী এবং সংবাদমাধ্যম থেকে শুনেছি, ছবিতে হুমায়ুন আহমেদের ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করা হয়েছে। যদি তিনি ছবিটি মুক্তি দিতে চান, তবে সেই আপত্তিকর তথ্যগুলো বাদ দিতে হবে। বললেন মেহের আফরোজ শাওন। ‘ডুব’ নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হওয়ায় আজ রোববার দুপুরে ধানমন্ডিতে নিজ বাসভাবনে সংবাদ সম্মেলন আয়োজন করেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাওন বলেন, ‘আমি ভারতের পত্রিকা আনন্দবাজারের মাধ্যমে জানতে পারি, নির্মাতা (মোস্তফা সরওয়ার ফারুকী) তাদের বলেছেন, তার ছবিটি হুমায়ুন আহমেদের জীবনের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। এছাড়া নানাভাবে আমার কাছে তথ্য এসেছে, তার ছবিতে হুমায়ুন আহমেদকে বিতর্কিতভাবে তুলে ধরা হয়েছে। তার প্রেক্ষিতে, সেন্সর বোর্ডকে চিঠি দিয়ে আমার আপত্তির কথা জানিয়েছি। এজন্য ছবিটি মুক্তির ব্যাপারে সেন্সর বোর্ড ইতিপূর্বে দেওয়া তাদের অনাপত্তিপত্র প্রত্যাহার করে নেয়।’

বাংলাদেশে না পারলেও নির্মাতা তার ছবি ভারত এবং বিশ্বের অন্যান্য দেশে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন, এ ব্যাপারে শাওন বলেন, ‘আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হলে তার বিরুদ্ধে কী আইনী পদক্ষেপ নিতে হবে, এ ব্যাপারে আমার কোন ধারণা নেই। তবে নিয়ম অনুসারে যা করতে হয়, তা করব।’

Banglabid

ছবি সম্পর্কে আপনার আপত্তির কথা আগে নির্মাতাকে জানিয়েছিলেন কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাওন বলেন, ‘যিনি নির্মাণ করছেন, তিনিই জানেন কী নির্মাণ করছেন। যদি হুমায়ুন আহমেদ সম্পর্কে কোনো তথ্য দিয়ে থাকেন, তবে গোড়াতেই তা আমাকে জানানো উচিত ছিল। সেখানে আমার সঙ্গে কোনো যোগাযোগ না করে হুমায়ুন সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য তিনি (নির্মাতা) সংযোজন করেছেন, তাতে আমি বিষ্মিত।’

সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘ডুব’ ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এরপর হুমায়ুন আহমেদ সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয়েছে—এ অভিযোগ এনে সেন্সর বোর্ডে আপত্তি জানিয়ে চিঠি দেন মেহের আফরোজ শাওন। এর প্রেক্ষিতে গতকাল শনিবার সেন্সর বোর্ড এ ছবির ছাড়পত্র প্রত্যাহার করে।

আলোকচিত্র : ওবায়দুল হক তুহিন

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহের আফরোজ শাওনমোস্তফা সরয়ার ফারুকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজেদের রেকর্ড ভাঙলো দক্ষিণ আফ্রিকা

পরবর্তী

বিশ্বকাপে খেলা হচ্ছে না রুমানাদের

পরবর্তী
ফাইল ছবি

বিশ্বকাপে খেলা হচ্ছে না রুমানাদের

কুনিও হোশি হত্যা মামলায় রায় ২৮ ফেব্রুয়ারি

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT