আসন্ন ৯১তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত চলচ্চিত্র ‘ডুব’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ও বাংলাদেশ অস্কার কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান সংবাদ সম্মেলনে জানান, ‘ডুব’ ছবিটি ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে। এ বছর বাছাই প্রক্রিয়ায় মাত্র দুটি ছবি জমা পড়ে। একটি ইমপ্রেস টেলিফিল্মের ‘কমলা রকেট’ এবং অন্যটি ফারুকীর আলোচিত ‘ডুব’। এরমধ্য থেকে ইরফান খান ও তিশা অভিনীত ‘ডুব’ ছবিটিকে মনোনয়ন দেয়া হয়।






