স্বাভাবিক বৃষ্টিতেই রাজধানীতে জনদুর্ভোগ চরমে উঠে যায়। রাস্তায় জলাবদ্ধতার ফলে পরতে হয় নানা বিপত্তিতে। মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর স্বাভাবিক এ বৃষ্টিপাতেই তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে অচল হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা।
নগরীর মালিবাগ-মৌচাক এলাকা, শান্তিগনর, মগবাজার, মিরপুরসহ নগরীর বিভিন্ন সড়কে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ মতিঝিল এলাকায়ও সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। অফিসগামী কর্মজীবীদের পড়তে হয় সীমাহীন দুর্ভোগে।
ছবিতে জনদুর্ভোগ:






বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় আগামী ১৪ তারিখ পর্যন্ত এমন বৃষ্টি থাকবে বলে জানিয়েছেন আবহায়াবিদ মোহাম্মদ শাহীনুর রহমান।তবে সারাদেশে কমবেশি সব জায়গায় স্বাভাবিক এর চেয়ে একটু বেশি বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায়। সেখানে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৪৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রের্কড করা হয়।
ছবি: জিপু বিশ্বাস








