চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি-৮’র সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডি-৮’র দশম শীর্ষ সম্মেলনে সংস্থার সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী পরবর্তী দু’বছরের জন্য তুরস্কের প্রেসিডেন্ট ও সংস্থার বর্তমান চেয়ার রিসেপ তাইয়িপ এরদোগানের কাছ থেকে আজ দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করার অনন্য সময়ে এ শীর্ষ সম্মেলনের আয়োজন ও এর সভাপতিত্ব করেছে। ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনের শুরুতে তুরস্কের প্রেসিডেন্ট উদ্বোধনী ভাষণ দেন এবং এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সভাপতিত্বের দায়িত্ব তুলে দেন।

শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ডি-৮-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে এই সংগঠনের জন্য তার সবসময়ই একটি বিশেষ দুর্বলতা রয়েছে।

১৯৯৭ সালে ডি-৮ প্রতিষ্ঠার সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে ইস্তাম্বুলে প্রথম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। এরপরে ১৯৯৯ সালে ঢাকায় দ্বিতীয় ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সময়ও তিনি সভাপতিত্ব করেছিলেন।

উন্নয়নশীল-৮ নামে পরিচিত ডি-৮ অর্থনৈতিক সহযোগিতার জন্য ৮টি উন্নয়নশীল মুসলিম-প্রধান দেশ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত হয়। ডি-৮-এর সকল রাষ্ট্র ও সরকার প্রধান, পররাষ্ট্রমন্ত্রীগণ, ডি-৮ মহাসচিব প্রতিনিধিরা ভার্চ্যুয়ালি এই সম্মেলনে যোগ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডি-৮প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজিরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT